মহিলা পুলিশকে চড় মেরে পাল্টা থাপ্পড় খেলেন কংগ্রেস বিধায়ক, ভাইরাল হল ভিডিও

এক মহিলা পুলিশকর্মীকে চড় মেরে পাল্টা থাপ্পড় হজম করতে হল এক বিধায়ককে।

রাজনেতারাই প্রশাসনে শেষ কথা বলেন। তাঁদের কথা উঠতে-বসতে হয় পুলিশ প্রশাসনকে। একথা সত্যি হলেও মাঝে-মধ্যে উলট পুরাণও ঘটে থাকে। হিমাচল প্রদেশে যেমন ঘটল। এক মহিলা পুলিশকর্মীকে চড় মেরে পাল্টা থাপ্পড় হজম করতে হল এক বিধায়ককে।

মহিলা পুলিশকে চড় মেরে পাল্টা থাপ্পড় খেলেন কংগ্রেস বিধায়ক

সংবাদসংস্থা এএনআই-এর একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কংগ্রেস বিধায়ক আশা কুমারী এক মহিলা কনস্টেবলকে ভিড়ের মধ্যে চড় মারছেন। তারপরের মুহূর্তেই ঘটছে আজব ঘটনা।

মুহূর্তের মধ্যে পাল্টা দুবার চড় মেরে বিধায়ককে শিক্ষা দিয়েছেন মহিলা পুলিশকর্মী। সঙ্গে সঙ্গে আশপাশের লোকেরা আটকে গিয়েছেন মহিলা কনস্টেবলকে। না হলে আরও কয়েক ঘা থাপ্পড় কপালে জুটত আশা কুমারীর।

ঘটনা হল হিমাচলে হারের কারণ খুঁজতে রিভিউ বৈঠক করতে সেরাজ্যে গিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেখানেই বৈঠকে যোগ দিয়ে যাচ্ছিলেন আশা কুমারী। তবে সভাঘরের বাইরে প্রচুর মানুষ ভিড় করায় পুলিশ পিকেট বসাতে হয়। সেই ভিড়ের মধ্যেই ধ্বস্তাধ্বস্তি করে ঢোকার সময় আশাদেবী চড় মেরে বসেন মহিলা কনস্টেবলকে। তার বদলে যে শিক্ষা পেলেন সেটা বোধহয় সারাজীবন তিনি মনে রাখবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+