দেশের কয়েকটি জায়গায় আরও বেশি গরম পড়তে পারে এবছর!

এবছরের গরমকালে হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর সমেত বহু জায়গায় স্বাভাবিকের থেকে বাড়তে পারে তাপমাত্রা। লু -এর তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গে।

নয়াদিল্লি, ১ মার্চ : সামনেই গরমকাল। ভাবছেন গরমের সময় কোনও পাহাড়ি জায়গা থেকে বেড়িয়ে আসবেন কয়েকটা দিন ? তাহলে জানিয়ে রাখা ভালো, যে এবছর আরও বেশি গরম পড়তে চলেছে দেশের কয়েকটি পাহাড়ি এলাকাতে। এমন তথ্যই সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ করেছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর।

মার্চ থেকে মে মাস পর্যন্ত এই বছরে দেশের বিভিন্ন প্রান্তে উষ্ণতার পারদ চড়ার আশঙ্কার পাশপাশি বেশ কয়েকটি রাজ্যে লু বয়ে যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। লু -এর তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গে। এছাড়াও নয়াদিল্লি, হরিয়াণা, রাজস্থান, হিমাচলপ্রদেশ, বিহার, অন্ধ্র , ওড়িশা প্রভৃতি রাজ্যের ওপর দিয়েও চরম তীব্রতায় লু বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

দেশের কয়েকটি জায়গায় আরও বেশি গরম পড়তে পারে এবছর !

এছাড়াও এবছরের গরমকালে হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর সমেত বহু জায়গায় স্বাভাবিকের থেকে বাড়তে পারে তাপমাত্রা। ফলে এই জায়গা গুলিতে পর্যটকদের ভিড় কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে গরমের মরশুমে। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের রিপোর্টের তাপমাত্রা বেড়ে যাওয়ার তথ্য সামনে আসায় এই পাহাড়ি উপত্যাকাগুলির পর্যটন ব্যবসা মুখ থুবড়ে পড়বে বলে মনে করা হচ্ছে।

পাহাড়ি জায়গা ছাড়াও ভারতের উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে স্বাভাবিকের থেকে আরও বেসি চড়তে পারে তাপমাত্রার পারদ। এই এলাকাগুলিতে ১ ডিগ্রি হিসাবে বাড়তে পারে তাপমাত্রা, কেন্দ্রীয় আবহাওয়া দফতরের রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+