বহাল হাইকোর্টের রায়, হিজাব পরা মুসলিম পড়ুয়ারা কর্নাটকে এসএসএলসি পরীক্ষা দিতে পারল না
বহাল হাইকোর্টের রায়, হিজাব পরা মুসলিম পড়ুয়ারা কর্নাটকে এসএসএলসি পরীক্ষা দিতে পারল না
হিজাব কাণ্ড এখনও অব্যাহত কর্নাটকে। সোমবার কিছু মুসলিম ছাত্রী হিজাব পরে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা দিতে আসলে তাদের পরীক্ষা হলে ঢুকতে বাধা দেওয়া হয়। স্কুলের পক্ষ থেকে হাইকোর্টের সাম্প্রতিকতম রায়ের কথা উল্লেখ করে স্কুল। প্রসঙ্গত, কিছুদিন আগেই 'হিজাব পরা ইসলামে অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়’, এই মর্মে স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের হিজাব সংক্রান্ত মামলায় নিষেধাজ্ঞার সমর্থনেই রায় দিয়েছে কর্ণাটক হাইকোর্ট।

যদিও অধিকাংশ মুসলিম ছাত্রীরা হিজাব ছাড়াই পরীক্ষা দিতে রাজি হয়েছেন। তারা জানিয়েছে যে পরীক্ষা হলে হেডস্কার্ফ পরার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা দেওয়া। হুব্বালির এক পরীক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষরা মুসলিম মেয়েদের পাঠিয়ে দেয় বাড়িতে যারা হিজাব পরে এসেছিল। একই ধরনের ঘটনা ঘটতে দেখা গেল এসএসএলসি বোর্ড পরীক্ষায়। বগালকোট জেলার ইলকাল শহরের একটি সরকারি স্কুলেও হিজাপ পরে আসা ছাত্রীদের ঢুকতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, কর্মস্থানে হিজাব পরে আসার জন্য এক মুসলিম সুপারভাইজারকে বরখাস্ত করে দেওয়া হয়েছে সোমবার।
কর্নাটক হাইকোর্টের পুরো বেঞ্চ সম্প্রতি তাদের রায়ে জানিয়েছে যে হিজাব কোনও প্রয়োজনীয় ধর্মীয় অনুশীলন নয় এবং সকলকে ইউনিফর্ম পোশাক বিধি মানতে হবে। কর্নাটক সরকার স্পষ্ট করে দেয় যে হাইকোর্ট যে রায় ঘোষণা করেছে তা সকলকে মানতে হবে নতুবা পরীক্ষায় বসতে দেওয়া হবে না। অন্যদিকে কর্নাটক সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন বোর্ড জানিয়েছে যে এ বছর ৮.৬৯ লক্ষের বেশি পড়ুয়া পরীক্ষার জন্য নথিভুক্ত হয়েছে কিন্তু ২০,৯৯৪ জন পড়ুয়া অনুপস্থিত। গত বছর এই অনুপস্থিতির সংখ্যা ছিল ৩,৭৬৯ জন। গত বছর এই উপস্থিতি ছিল ৯৯.৫৪ শতাংশ, যা এই বছর কমে হয়েছে ৯৭.৫৯ শতাংশ। ৮.৪৮ লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে ৮.১১ লক্ষ নতুন পরীক্ষার্থী, ৩৫,৫০৯ প্রাইভেটের জন্য নতুন এবং ১,৭০১ জন পুরনো পরীক্ষার্থী।
কর্ণাটকের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী বি সি নাগেশ বলেছেন, রাজ্যে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দু’বছর পর পুরোদমে এসএসএলসি পরীক্ষা হচ্ছে। অভিভাবকরা যেমন খুশি তাঁদের সন্তানদের পরীক্ষা দিতে পাঠিয়ে তেমন শিক্ষক–শিক্ষিকারাও খুশি পরীক্ষা করাতে পেরে জানিয়েছেন নাগেশ।












Click it and Unblock the Notifications