দেশজুড়ে চলছে হিজাব বিক্ষোভ, বাদ যায়নি রাজধানী দিল্লি, পুনেও
দেশজুড়ে চলছে হিজাব বিক্ষোভ
কর্ণাটকে হিজাব বিতর্ক তুঙ্গে! দেশের অনেক জায়গায়তেই এই ঘটনার জেরে প্রতিবাদে নেমেছে অনেক মানুষ। মুসলিম মহিলারা যাতে ক্লাসরুমে হিজাব পড়ে ঢুকতে পারে সেই বিষয় নিয়ে বিক্ষোভকারীরা অনেক জায়গাতেই বিক্ষোভ করেছে।

প্রধান বিচারপতি কী জানালেন
ভারতের প্রধান বিচারপতি এনভি রমনা আগে জানিয়েছিলেন, 'কর্ণাটক হাইকোর্টের অনেক আগে এই মামলার শুনানি করা উচিত ছিল।' যদিও আগামী সোমবার হাইকোর্টে এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। তবুও জায়গায় জায়গায় বিক্ষোভ করছে বিক্ষোভকারীরা।

কর্ণাটকে হিজাব বিক্ষোভ হয়
কর্ণাটকের হিজাব ইস্যু নিয়ে কর্ণাটক ছাড়াও দেশের অনেক রাজ্যে প্রতিবাদ করতে দেখা অনেক মানুষকে। মহারাষ্ট্রও কিন্তু বিক্ষোভ থেকে বাদ যায়নি। মহারাষ্ট্রের মালেগাঁওয়ের একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পড়া নিষিদ্ধ করার বিরুদ্ধে প্রতিবাদ করে অনেকে । কোনও অনুমতি ছাড়াই তাঁরা ভিতরে প্রবেশ করেন। জমিয়ত উলেমা-ই-হিন্দ এই হিজাব বিক্ষোভের আয়োজন করেছিলেন বলে জানা গিয়েছে।

পুনেতেও হিজাব বিক্ষোভ হয়
পুনেতেও এই হিজাব বিক্ষোভ হয়। অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ গেরুয়া কাপড় পড়েন। 'জয় শিবাজি' স্লোগান দিয়ে তাঁরা প্রতিবাদ করেন।

বিক্ষোভ থেকে বাদ যায়নি রাজধানী দিল্লিও
হিজাব প্রতিবাদ থেকে বাদ যায়নি রাজধানী দিল্লিও। আইন পেশাজীবীদের সংগঠন অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস গতকাল দিল্লির কর্ণাটক ভবনের বাইরে বিক্ষোভ করেন। শাহীনবাগে বিক্ষোভ চলার সময়ে অনেক মুসলিম নারী বিক্ষোভে অংশ গ্রহণ করেন।

হিজাব বিক্ষোভ হয়পশ্চিমবঙ্গেও
হিজাব বিক্ষোভ দেখা দেয় পশ্চিমবঙ্গেও। আলিয়া ইউনিভার্সিটি মুসলিম স্টুডেন্টস ফেডারেশনের কর্মীরা হিজাব বিক্ষোভে যোগ দেন। এই কলেজটি কলকাতায় অবস্থিত।

অন্যান্য দেশের সঙ্গে হিজাবের ঘটনায় বিক্ষোভ করেন অন্ধ্র প্রদেশেও
অন্ধ্র প্রদেশেও চলে হিজাব বিক্ষোভ। বিশাখাপত্তনমে অনেক সংখ্যালঘু সংগঠন এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন। তাঁরা জানান, হিজাব পড়া তাঁদের অদিকারের মধ্যে পড়ে। তাঁরা এটা শিক্ষার জায়গাতেও পড়বে। তাঁরা ১৪ ও ২৫/১ এর অধীনে সাংবিধানিক অধিকারের প্রতি ন্যায় বিচার দাবি করছেন। চারমিনার ইউনানি কলেজের পড়ুয়ারা হিজাব নিয়ে বিক্ষোভ করেন।

পুদুচেরিতে হিজাব বিক্ষোভ হয়
পুদুচেরিতে হিজাব বিক্ষোভ নিয়ে অশান্তি দেখে দেয়। একটি মুসলিম ছাত্রীকে ক্লাসে হিজাব পড়তে না দেওয়ায় এক সরকারি স্কুলের বাইতে একদল কর্মী বিক্ষোভ করেন। স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা থানথাই পেরিয়ার দ্রাবিড় কাজগাম ডিএমকে নেতা মোহনের সঙ্গে ঘটনার খোঁজ নিতে যান।

বিক্ষোভ মধ্যপ্রদেশেও
মধ্যপ্রদেশেও কিন্তু হিজাব বিক্ষোভ দেখা দেয়। ভোপালের একটি বেসরকারি কলেজের অন্য রকম ভাবে হিজাব বিক্ষোভ দেখান। অনেক পড়ুয়ারা হিজাব পড়ে ক্রিকেট ও ফুটবল খেলে হিজাবের ঘটনায় প্রতিবাদ জানায়।












Click it and Unblock the Notifications