কলেজ ক্যাম্পাস নয়, ক্লাসরুমে হিজাব পরার নিষেধাজ্ঞা আছে জানাল কর্ণাটক সরকার
কলেজ ক্যাম্পাস নয়, ক্লাসরুমে হিজাব পরার নিষেধাজ্ঞা আছে জানাল কর্ণাটক সরকার
কর্ণাটকে হিজাব বিতর্ক এখনও চলছে। কর্ণাটকের পড়ুয়ারা জানিয়েছিল যে তাঁরা ক্লাসে হিজাব পরে ঢুকতে চায়। কিন্তু তা নিয়ে বিতর্ক অব্যাহত। কলেজ ক্যাম্পাসে হিজাব পরার কোনোও নিষেধাজ্ঞা নেই তবে ক্লাস রুমে কিন্তু হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা আছে। এমনটাই জানিয়েছে কর্ণাটক সরকার। হিজাব বিতর্ক নিয়ে অনেক দেশই সরব হয়েছে। বাদ যায়নি পাকিস্তানও। হিজাব মামলা নিয়ে বিচারপতি কৃষ্ণা এস দীক্ষিত বলেন, এই হিজাব কেসের মামলা এখন বৃহত্তর বেঞ্চে চলছে। তাই আদালত কোনও অন্তর্বর্তী নির্দেশ দেবে না।

কী জানালেন বিচারপতি
১৯ (২) ধারার অধীনে হিজাব পরার অধিকার আছে। তিনি হিজাবকে ধর্মীয় অনুশীলন হিসাবে ঘোষণা করেছেন। পড়ুয়ারা চাইছেন ধর্মীয় রীতি মেনেই হিজাবকে একটি পোশাকের অনুমোদন দেওয়া হোক। এমনটাই বললেন প্রধান বিচারপতি ঋতু রাজ অবস্থি, বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিত ও জেএম খাজির বেঞ্চকে অ্যাডভোকেট জেনারেল প্রভুলিঙ্গ নাভাদগি।

পড়ুয়াদের দাবি
অ্যাডভোকেট জেনারেল আরও জানান, শিক্ষাথীরা চাইছেন যে, হিজাব পরা অপরিহার্য ধর্মীয় অনুশীলন। তবে তাঁরা তাঁদের দাবিকে প্রমাণ করার জন্য কোনও তথ্য প্রমাণ পেশ করেননি। সব স্কুল কলেজ অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মনিরপেক্ষ পরিবেশ গড়ে তুলতে হবে। শিক্ষার দিকে বিশেষ জোর দিতে হবে। ইউনিফর্মে কোন ধর্মীয় চিহ্ন থাকা উচিত নয়।

প্রধান বিচারপতি মত কী
প্রধান বিচারপতি বলেন, আমরা এই সপ্তাহেই এই মামলা শেষ করতে চাই। এই সপ্তাহের মধ্যেই এই মামলা শেষ করার সব রকম চেষ্টা করুন বলে তিনি জানান।
উল্লেখ্য, কর্ণাটকে হিজাব বিতর্ক তুঙ্গে! দেশের অনেক জায়গায়তেই এই ঘটনার জেরে প্রতিবাদে নেমেছে অনেক মানুষ। মুসলিম মহিলারা যাতে ক্লাসরুমে হিজাব পড়ে ঢুকতে পারে সেই বিষয় নিয়ে বিক্ষোভকারীরা অনেক জায়গাতেই বিক্ষোভ করেছে। কর্ণাটকের হিজাব ইস্যু নিয়ে কর্ণাটক ছাড়াও দেশের অনেক রাজ্যে প্রতিবাদ করতে দেখা অনেক মানুষকে। মহারাষ্ট্রও কিন্তু বিক্ষোভ থেকে বাদ যায়নি। মহারাষ্ট্রের মালেগাঁওয়ের একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পড়া নিষিদ্ধ করার বিরুদ্ধে প্রতিবাদ করে অনেকে । কোনও অনুমতি ছাড়াই তাঁরা ভিতরে প্রবেশ করেন। জমিয়ত উলেমা-ই-হিন্দ এই হিজাব বিক্ষোভের আয়োজন করেছিলেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications