Highway to Hell: ক্যাগ রিপোর্টে বেলুনিং রোড প্রকল্পে দুর্নীতি, বিজেপিকে নিশানা কংগ্রেসের

বেলুনিং রোড প্রকল্পের খরচ নিয়ে ক্যাগ রিপোর্টে ধরা পড়েছে দুর্নীতি। সেই ক্যাগ রিপোর্ট তুলে ধরে বিজেপিকে নিশানা করলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস সোমবার এই ইস্যুতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারকে চতাক করেছে।

কংগ্রেসের তরফে টুইট করে জানানো হয়েছে, বিজেপি সরকার দেশকে নরকের মহাসড়ক উপহার দিতে চলেছে। তাদের প্রশ্ন, প্রধানমন্ত্রী কি এই বেলুনিং সড়ক প্রকল্পে দুর্নীতি ও অযথা ব্যয়ের জন্য সড়ক ও পরিবহণমন্ত্রী নীতিন গড়করির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন?

বিজেপিকে নিশানা কংগ্রেসের


সংসদে সম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল দ্বারা অডিট রিপোর্ট পেশ করার কয়েকদিন পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারের বিরুদ্ধে আক্রমণ শানায়। ভারতমালা প্রকল্প, টোল আদায়, আয়ুষ্মান ভারত স্কিমে অনিয়ম ধরা পড়ে। মঙ্গলবার স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী মোদী দুর্নীতির বিষয়ে নীরবতা ভাঙবেন কি না প্রশ্ন ছুড়ে দেয় কংগ্রেস।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, বিজেপির দুর্নীতি ও লুঠপাট দেশকে নরকের পথে নিয়ে য়াচ্ছে। সিএজি তাদের রিপোর্টে এমন নানা অসংগতি দেখিয়ে দিয়েছে। টেন্ডার বিডিং থেকে শুরু করে তহবিল অব্যাবস্থা, অর্থনৈতিক তছনছের কথা উল্লেখ করা হয়েছে।

খাড়গের প্রশ্ন, প্রধানমন্ত্রীজি বিরোধীদের বিরুদ্ধে দুর্নীতির কথা বলার আগে আপনি নিজের দিকে তাকান। আয়নায় নিজেকে দেখুন। তাহলেই দেখতে পাবেন আপনি নিজেই দুর্নীতি পোষণ করছেন। ২০২৪ সালের আগে ইন্ডিয়া আপনার কাছে এই বিষয়ে কৈফিয়ত দাবি করবে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশও অভিযোগ করেন, গত সপ্তাহে সংসদ থেকে তিনি মিথ্যার সুনামি বর্ষণ করেছেন। এবার শেষবারের মতো লালকেল্লা থেকে মিথ্যার ধারাবিবরণী দেবেন। তিনি প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী কী নিজের ক্যাবিনেটের মন্ত্রীরদের প্রশ্ন করার সাহস পাবেন।

তিনি বলেন, ক্যাগ রিপোর্টে মোদী সরকারের দুর্নীতি ও অযোগ্যতা প্রকাশ পেয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী কি সরাসরি ভারতমালা প্রকল্পে এই অক্ষমতা এবং দুর্নীতির দায় স্বীকার করবেন? আমরা প্রধানমন্ত্রীর কাছে উত্তর চাই। তিনি কি জবাব দেবেন? আমরা চাই স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণে তিনি বিবৃতি দেন।

শুধু বেলুনিং রোড প্রকল্প বা ভারতমালা প্রকল্পেই দুর্নীতি হয়নি, আয়ুষ্মান ভারতেও দুর্নীতি হয়েছে। এই বিশাল ডিজিটাল ইন্ডিয়া কেলেঙ্কারির প্রকৃত সুবিধাভোগী কারা, তরা তদন্তের নির্দেশ দিন প্রধানমন্ত্রী, কংগ্রেসের তরফে এই দাবিও উত্থাপন করা হয়েছে। পাশাপাশি সিএজি অযোধ্যা উন্নয়ন প্রকল্পে অনিয়ম এবং পরিবর্তে মোদী সরকারের প্রকল্পগুলি প্রচারের জন্য জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির তহবিল নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+