কর্নাটকে ৬দিন আগে উদ্বোধন হওয়া মহাসড়ক বেহাল একদিনের বৃষ্টিতেই, টুইটারে সমালোচনার ঝড়
মাত্র ৬ দিন আগে কর্নাটক হাইওয়ের উদ্বোধন করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার থেকে একদিনের বৃষ্টিতে কর্নাটক হাইওয়ে জলমগ্ন। বন্যাপ্লাবিত প্রধানমন্ত্রী নরেন্র্ে মোদীর উদ্বোধন করা বেঙ্গালুরু-মাইসুরু হাইওয়ের বেহাল অবস্থা। বেঙ্গালুরু-মাইসুরু হাইওয়ের সাম্প্রতিক ছবি পোস্ট করে দুরবস্থার কাহিনি যাত্রীরা পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।
কর্নাটকের রামনগর অঞ্চলে একদিনের বৃষ্টির কারণে ছয় দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা বেঙ্গালুরু-মাইসুরু হাইওয়ে জলে নিমজ্জিত হয়েছে। ক্ষুব্ধ যাত্রীরা তাদের ক্ষোভ প্রকাশ করতে মাইক্রো-ব্লগিং সাইট টুইট করেছেন। বেঙ্গালুরু-মাইসুরু হাইওয়ের ভিডিও পোস্ট করে এক টুইট ব্যবহারকারী লিখেছেন- মাস্টারস্ট্রোক।

বেঙ্গালুরু-মাইসুরু হাইওয়ে নির্মাণ করা হয়েছিল যানজট কমানোর লক্ষ্য নিয়ে। এই হাইওয়ে দিয়ে যান চলাচল শুরু হওয়ার পর ভ্রমণের সময় তিন ঘন্টা থেকে ৭৫ মিনিটে নেমে আসে। কিন্তু ভারী বর্ষণে উদ্বোধনের ৬ দিন পরই কাহিল হয়ে পড়ল বহু প্রতীক্ষিত বেঙ্গালুরু-মাইসুরু হাইওয়ে। মহাসড়ক এখন জলমগ্ন।
মহাসড়ক প্লাবিত থাকায় দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে। শনিবার যানবাহন ধীরগতির ছিল এই বেঙ্গালুরু-মাইসুরু হাইওয়েতে। কারণ মহাসড়কের নীচের অংশে জল জমে ছিল। গত বছর কর্নাটকে অবিশ্রান্ত বৃষ্টিপাতের সময় প্লাবিত হয়েছিল। এবারও মহাসাড়ক প্লাবিত হল।
নেটিজেনরা টুইটারে ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, রাজ্যের শাসক দল বিজেপি তড়িঘড়ি এই বেঙ্গালুরু-মাইসুরু হাইওয়ে উদ্বোধন করেছে। কর্নাটকের বিধানসভা নির্বাচনের জন্য তাড়াহুড়ো করে এই হাইওযের উদ্বোধন হয়েছে। পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার পরেই হাইওয়েটি খোলা উচিত ছিল বলে তারা মনে করছে।
Have a look at the newly opened Bengaluru - Mysuru expressway which couldn’t withstand moderate rain,
— YSR (@ysathishreddy) March 18, 2023
Never hurry & rush to open incomplete expressways for elections 👇 pic.twitter.com/SGGwKOSSyX
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঙ্গালুরু-মইসুরু হাইওয়ের উদ্বোধন করে যাওয়ার পর মাত্র ৬ দিন হয়েছে। তার মধ্যে এক বৃষ্টিতেই বেহাল অবস্থা হয়েছে হাইওয়ের। তেলেঙ্গানা স্টেট রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট কর্পোরেশনের টুইটার অ্যাকাউন্ট থেকে প্লাবিত হাইওয়ের একটি ভিডিওও টুইট করে এই হাইওয়ের বেহাল অবস্থা দর্শন করিয়েছে।
আর ক্যাপশনে লেখা হয়েছে- "সদ্য খোলা বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়েটি দেখুন, যা মাঝারি বৃষ্টিও সহ্য করতে পারে না। নির্বাচনের জন্য অসম্পূর্ণ এক্সপ্রেসওতে যান চলাচল শুরু করে কী দুর্গতিই না হয়েছে। জনৈক এক বেঙ্গালুরুবাসী লিখেছেন- তিনি একটি 'গর্তমুক্ত বেঙ্গালুরু'-র স্বপ্ন দেখেন।
শুক্রবার থেকে বৃষ্টি শুরু হওয়ার পর রামনগর জলমগ্ন হয়ে পড়ে। তার জেরে গত সপ্তাহে উদ্বোধন হওয়া এক্সপ্রেসওয়ের হাল খারাপ। বেঙ্গালুরু গ্রামীণের এক কংগ্রেস সাংসদও টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। তিনি লিখেছেন, "প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নীতিন গড়কড়ি আপনারা যে নতুন ভারতের কথা বলেছেন, এটা কি তার ছবি। বিজেপি শাসনে এটাই কি উন্নয়ন? এটাই কি সেই আচ্ছে দিন, যা আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন?
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications