সুপ্রিমকোর্টের নির্দেশে বহুতল আবাসন গুড়িয়ে দেওয়া হল কোচিতে, দেখুন ভিডিও!
চার মাস আগে কোচি উপকূলের কাছে অবস্থিত বহুতল আবাসনে বেআইনি আখ্যা দিয়ে সেগুলিকে গুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট। সেই নির্দেশ মতোই আজ গুড়িয়ে দেওয়া হল কোচির অভিজাত এলাকার চারটি ফ্ল্যাট আবাসন। আবাসনগুলির ৩৫০টি ফ্ল্যাটে ২৪০টি পরিবার থাকত। এর আগে আদালত জানিয়েছিল, সমুদ্র উপকূলের নিয়ম ভেঙে আবাসনগুলি তৈরি করা হয়েছে।

শনিবার সকাল সকাল ১১টা থেকে ১৮ তলা এইচ২ও, হলিফেইথ ও আলফা সেরেন ফ্ল্যাট দুটি ভাঙার প্রক্রিয়া শুরু হয়। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দু'টি বিল্ডিং গুড়িয়ে দেওয়া হয়। বাকি দু'টি বিল্ডিং রবিবার ভাঙা হবে বলে খবর। বিল্ডিংগুলি থেকে আগেভাগেই দরজা-জানলা-সহ প্রায় সবকিছুই সরিয়ে নেওয়া হয়। এই কাজে প্রায় ৮০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয় বলে জানা গিয়েছে।
#WATCH Maradu flats demolition: H2O Holy Faith apartment tower demolished through controlled implosion #Kerala pic.twitter.com/fKbciLGH14
— ANI (@ANI) January 11, 2020
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোচির মারাদু এলাকায় বিমান, সড়ক ও জল পরিবহণ চলাচল বন্ধ রাখা হয়েছে। একইসঙ্গে আশপাশের বাড়ির বৈদ্যুতিন সংযোগ বন্ধ রাখা হয় যাতে কোনও দুর্ঘটনা না ঘটে এর জেরে। এদিকে বিল্ডিংগুলি ধ্বংসের জেরে ধুলোর দূষণ রুখতে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের দরজা-জানলা বন্ধ রাখতেও নির্দেশ দেওয়া হয়েছিল। আশপাশে বেশ কয়েকটি ত্রাণ শিবিরও খোলা হয়েছে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications