Highlights করোনা মোকাবিলায় কী করবেন, জানালেন প্রধানমন্ত্রী মোদী
Highlights করোনা মোকাবিলায় কী করবেন, জানালেন প্রধানমন্ত্রী মোদী
আশা করি মানবজাতির জয় হবে। ভারতবাসীর জয় হবে। এই দিয়ে নিজের বক্তব্য শেষ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা ভাইরাস মোকাবিলায় দেশের সকলকে একজোট হয়ে কাজ করার ও একে অপরের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন মোদী। এই সঙ্কটের মুহূর্তে সকলকে সুস্থ থাকার ও সুস্থ রাখার পরামর্শ দিয়েছেন। একনজরে দেখে নেওয়া যাক কী কী এদিন ভাষণে বলেছেন প্রধানমন্ত্রী।

এমন পরিস্থিতি আগে তৈরি হয়নি
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এমন পরিস্থিতি তৈরি হয়নি। এতগুলি দেশে তার প্রভাব পড়েনি যা এই করোনা ভাইরাসের কারণে এখন বিশ্বজুড়ে পড়েছে। আপনি যদি ধরে নেন সমস্তকিছু ঠিক হয়ে গিয়েছে তাহলে ভুল হবে। ফলে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করছি। আগামী কিছুদিন বেশ গুরুত্বপূর্ণ।

চিন্তিত না হয়ে পদক্ষেপ করুন
করোনা ভাইরাসের প্রতিষেধক এখনও বেরোয়নি। ফলে চিন্তা হওয়া স্বাভাবিক। যে সমস্ত দেশে করোনার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে সেখানে কয়েকদিন পর থেকে আচমকা পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে। তাই পরিস্থিতি গম্ভীর। অনেক দেশ অবশ্যই এই মহামারীকে আটকাতে ভালো কাজ করেছে। ভারতও এত বড় জনসংখ্যার দেশ। ফলে আমাদের কাছে এটা অবশ্যই বড় চ্যালেঞ্জ। বিশ্বের তাবড় দেশে এর প্রভাব পড়েছে। ফলে এই দেশেও এর প্রভাব পড়বে তা স্বাভাবিক।

চাই সংকল্প ও সংযম
এই মহামারীর বিরুদ্ধে লড়তে চাই দুটি প্রধান জিনিস, সংকল্প ও সংযম। নাগরিক হিসাবে আমরা আমাদের কর্তব্য পালন করব। কেন্দ্র ও রাজ্যেরর দেওয়া বিধি পালন করব। আমরা নিজেরা সংক্রমণের হাত থেকে বাঁচব এবং অন্যকে বাঁচাতে সাহায্য করব।

সুস্থ থাকুন ও সুস্থ রাখুন
যেহেতু এই রোগ থেকে বাঁচার কোনও ওষুধ নেই তাই নিজেদের সুস্থ থাকা বেশি প্রয়োজন। এর পাশাপাশি সংযম করতে হবে। ভিড়ে যাবেন না। ঘর থেকে বেরোবেন না। সোশ্যাল ডিসট্যান্সিং তৈরি করতে হবে। আমাদের এই ভূমিকাই করোনার বিরুদ্ধে লড়তে সকলকে সাহায্য করবে।

বাড়ি থেকে বেরোবেন না
সরকারি কর্মী, সংবাদমাধ্যম, হাসপাতাল, জরুরি বিভাগে কাজ করা মানুষ বাদে সকলকে বাড়িতে থাকার অনুরোধ করব। বাড়ির ষাটোর্ধ্ব মানুষরা বাড়ি থেকে বেরোবেন না। এটা সকলের কাছে অনুরোধ।

জনতা কার্ফু
আগামী ২২ মার্চ রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সকল মানুষকে আবেদন করছি জনতা কার্ফু পালন করতে। আবশ্যক কাজ ছাড়া সকলকে আবেদন করব এই কাজে সাহায্য করুন। ২২ মার্চ জনতা কার্ফুর সফলতা আমাদের আগামী পরিস্থিতিকে সামলাতে সাহায্য করব। আমি রাজ্য সরকারগুলিকে আবেদন করব জনতা কার্ফু সফলভাবে পালন করতে যেন সাহায্য করে।

টাস্ক ফোর্স তৈরি
এই মহামারীর প্রভাব অর্থব্যবস্থার ওপর দারুণভাবে পড়ছে। কেন্দ্র সরকার একটি টাস্ক ফোর্স তৈরি করে পরিস্থিতি পুনরুদ্ধারে সচেষ্ট হয়েছি আমরা। ভবিষ্যতে কী কী করা যেতে পারে পরিস্থিতি পুনরুদ্ধারে তা করার চেষ্টা করা হচ্ছে। কারণ এই অবস্থা দেশের সমস্ত শ্রেণির মানুষের অর্থনীতিকে গভীরভাবে প্রভাব ফেলেছে। বিত্তবানদের অনুরোধ, আপনাদের কাছে কাজ করা মানুষরা কাজে আসতে না পারলে মাইনে কাটবেন না।

ভয় পেয়ে কেনাকাটা নয়
অত্যাবশ্যকীয় সামগ্রীর জোগান বন্ধ হবে না। আগে যেমন কেনাকাটা করতেন, সেটাই করবেন। ভয় পেয়ে জিনিস কেনাকাটা করবেন না। এতে অনেকে বিপাকে পড়তে পারেন। এই সঙ্কট এত বড় ও বিশ্বজনীন যে সকল দেশবাসীকে দৃঢ় সঙ্কল্পের সঙ্গে লড়াই করতে হবে।












Click it and Unblock the Notifications