তদন্ত সংস্থার অপব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান! একনজরে প্রধানমন্ত্রী মোদীর সাক্ষাৎকারের হাইলাইটস
রাত পোহালেই উত্তর প্রদেশের প্রথম দফার নির্বাচন। তার আগে সংবাদ সংস্থা এএনআইকে প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) দীর্ঘ সাক্ষাৎকার (interview)। সেখানে যেমন উঠে এসেছে ৫ রাজ্যের নির্বাচনের প্রসঙ্গ, ঠিক তেমনই কৃষি আইন প্
রাত পোহালেই উত্তর প্রদেশের প্রথম দফার নির্বাচন। তার আগে সংবাদ সংস্থা এএনআইকে প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) দীর্ঘ সাক্ষাৎকার (interview)। সেখানে যেমন উঠে এসেছে ৫ রাজ্যের নির্বাচনের প্রসঙ্গ, ঠিক তেমনই কৃষি আইন প্রত্যাহার থেকে শুরু করে তদন্তকারী (investigation) সংস্থার অপব্যবহারের অভিযোগও উঠে এসেছে।

তদন্তকারী সংস্থার অপব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান
প্রধানমন্ত্রী এদিন সরকারের বিরুদ্ধে ওঠা তদন্তকারী সংস্থার অপব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। প্রসঙ্গত গত কয়েকবছরে বিভিন্ন বিরোধী দলের নেতাদের হেনস্থা করার অভিযোগ উঠেছে। এদিন অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে এদিন পঞ্জাবের ফিরোজপুরে নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি এব্যাপারে নীরবতা বজায় রেখে চলেছেন। কেননা সুপ্রিম কোর্টে বিষয়টি গুরুত্ব দিয়েই দেখছে। এই এই মুহূর্তে কোনও বিবৃতি দিলে, তা তদন্তকে প্রভাবিত করতে পারে।

উত্তর প্রদেশের আগেকার সরকারগুলির সমালোচনা
প্রধানমন্ত্রী মোদী এদিন অভিযোগ করেছেন, উত্তর প্রদেশের আগেকার সরকারগুলি গুণ্ডা রাজে লিপ্ত ছিল। এখন তা নয়। এখন মহিলারা রাতের অন্ধকারেও বাইরে বেরোতে পারেন। প্রধানমন্ত্রী বলেছেন, একটা সময়ে উত্তর প্রদেশে গুণ্ডারা যা খুশি তাই করত, কিন্তু এখন তারা আত্মসমর্পণ করে। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিরাপত্তার সঙ্গে কোনও আপস করেননি, বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছেন।

জাতীয় স্বার্থে কৃষি আইন প্রত্যাহার
২০২০-র সেপ্টেম্বরে সংসদে তিন কৃষি আইন পাশ করানো হয়েছিল। দুই মাসের মধ্যেই দিল্লির কাছে মূলত পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা আন্দোলন শুরু করেন, তা প্রত্যাহারের দাবি। প্রায় একবছর পরে গিয়ে সরকার তা প্রত্যাহার করে নেওয়া কথা জানান। এব্যাপারে প্রধানমন্ত্রী জানিয়েছে কৃষকদের ভালোর জন্য তিন কৃষি আইন আনা হয়েছিল আর দেশ তথা জাতির স্বার্থে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বিধানসভা নির্বাচনে সব রাজ্যে জিতবে বিজেপি
রাত পোহালেই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের প্রথম দফা। উত্তর প্রদেশ ছাড়াও উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া, মনিপুরে নির্বাচন হতে চলেছে। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, ৫ রাজ্যের বিজেপির পক্ষেই হাওয়া রয়েছে। সবকটি রাজ্যেই বিজেপি সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বলে দাবি করেছেন তিনি।

রাহুল গান্ধীকে কটাক্ষ
এদিন রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। সংসদে রাহুল গান্ধীর বেকারত্ব, ভারত-চিন ইস্যু নিয়ে সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, বিদেশমন্ত্রক-প্রতিরক্ষামন্ত্রকের পাশাপাশি তিনিও এই বিষয়গুলি নিয়ে বক্তব্য রেখেছেন। কিন্তু এমন ব্যক্তির প্রশ্নের উত্তর কীভাবে দেবেন, যিনি কথা শোনেন না, এবং সংসদেও আসেন না।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications