করোনা পরিস্থিতি মোকাবিলায় জাতির উদ্দেশ্যে ভাষণে কী দিশা দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এক নজরে

করোনা পরিস্থিতিতে দেশবাসীর মনোবল বাড়াতে জাতির উদ্দেশ্যে ভাষণে আত্মনির্ভরতার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী কী দিকে গুরুত্ব দিলেন তিনি এক নজরে দেখে নেওয়া যাক।

করোনা পরিস্থিতিতে দেশবাসীর মনোবল বাড়াতে জাতির উদ্দেশ্যে ভাষণে আত্মনির্ভরতার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী কী দিকে গুরুত্ব দিলেন তিনি এক নজরে দেখে নেওয়া যাক।

কী দিশা দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক নজরে

  • ভারতকে এগিয়ে নিয়ে যেতে হলে আত্মনির্ভর হতে হবে। রাষ্ট্র হিসাবে আমরা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি। এই সঙ্কট ভারতের সামনে বড় সুযোগ এনে দিয়েছে। করোনা সঙ্কট শুরুর আগে ভারতে পিপিই কিট তৈরি হতো না, এন ৯৫ মাস্ক নামমাত্র তৈরি হতো। আর এখন ২ লক্ষ করে পিপিই ও এন৯৫ মাস্ক তৈরি হচ্ছে প্রতিদিন। এটা সম্ভব হয়েছে কারণ ভারত বিপদকে সম্ভাবনায় বদলে দিয়েছে। এই সঙ্কল্পই আত্মনির্ভরতার পথে ভারতকে এগিয়ে দিয়েছে।
  • আত্মনির্ভরতা, আত্মবল ও আত্মবিশ্বাসের মাধ্যমে প্রগতি সম্ভব। ভারত গ্লোবাল সাপ্লাই চেনে বড় ভূমিকা নিক এটাই বর্তমানে সকলে চাইছে। ফলে সেদিকে তাকিয়ে প্যাকেজ তৈরি করা হয়েছে। এই দুর্যোগ দেশের দরিদ্র মানুষদের প্রচুর ত্যাগ করতে হয়েছে। এদের অনুপস্থিতি অনুভূত হয়েছে। ফলে এখন সময় তাঁদের আর্থিকভাবে বলবান করার সময় এসেছে। আর্থিক প্যাকেজে সকলের জন্য কিছু না কিছু থাকবে। লোকাল সাপ্লাই চেনই সঙ্কটের সময় আমাদের বাঁচিয়েছে। ফলে লোকাল সাপ্লাইকে বাঁচানো আমাদের কর্তব্য।
  • গ্লোবাল ওয়ার্ল্ডে আত্মনির্ভরতার সংজ্ঞা বদলে যাচ্ছে। বিশ্বের সামনে ভারতের চিন্তন আশার কিরণ জাগিয়ে তুলেছে। এদেশের সংশ্কৃতি ও সংষ্কার বিশ্বের সামনে আদর্শ হয়ে দাঁড়িয়েছে।
  • এই ঘুরে দাঁড়ানো পাঁচটি বিষয়ের ওপরে ভিত্তি করে গড়ে উঠবে। ইকোনমি, পরিকাঠামো, আমাদের সিস্টেম যা পুরনো রীতি নয় একুশ শতাব্দীর টেকনোলজির ওপর ভিত্ত করে গড়ে উঠবে। তারপরে রয়েছে ডেমোগ্রাফি ও পঞ্চম ভিত্তি হবে চাহিদা। যে চাহিদা রয়েছে এবং তা বাড়ানোর জন্য সাপ্লাই চেনকে মজবুত করতে হবে।
  • আগে যে প্যাকেজ ঘোষণা হয়েছে এবং এখন যা ঘোষণা হচ্ছে সবমিলিয়ে তা ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ হতে চলেছে। যা জিডিপির ১০ শতাংশ। এই প্যাকেজ দেশের উন্নয়নকে তরান্বিত করবে। ল্যান্ড, লেবার, লিকুইডিটি ও লসকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে।
  • এই প্যাকেজ দেশের শ্রমিক, কৃষকের জন্য যারা সমস্ত অবস্থায় দেশের পাশে আছে। এই প্যাকেজ মধ্যবিত্ত ও দেশের উদ্যোগপতিদের জন্য যারা দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন। বুধবার থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই প্যাকেজ সম্পর্কে জানাবেন।
  • করোনা অনেকদিন সঙ্গে থাকবে। এটা বিশেষজ্ঞরা বলে দিয়েছেন। ফলে মাস্ক পড়তে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। ফলে লকডাউন ৪.০ একেবারে নতুন ধরনের হবে। এবং সেই সম্পর্কে সমস্ত তথ্য ১৮ মে-র আগে আপনাদের দেওয়া হবে।
  • দেশবাসীর জন্য সবসময় আমার গর্বে বুক ভরে ওঠে। এর আগে আমি আবেদন করেছিলাম খাদি ও হ্যান্ডলুমের জিনিস কিনতে। আপনারা সেটা করে এই খাদি বা হ্যান্ডলুমকে ওপরে তুলে ধরেছেন।
  • এখন গরিবের পকেটে টাকা ঢুকেছে যা আগে ভাবা যেত না। সরকারি অফিসও বন্ধ ছিল। জে এ এম এর মাধ্যমে এটা সম্ভব হয়েছে।
  • ভারত যখন উন্মুক্ত শৌচ থেকে মুক্ত পায় তখন দুনিয়ার ওপর তার প্রভাব পড়ে। গ্লোবাল ওয়ার্মিং নিয়ে ভারত লড়ছে। যোগ দিবস বিশ্বকে ভারতের উপহার। ভারতের ঔষধী বিশ্ব জুড়ে চর্চায় রয়েছে। ফলে এসব ভারতবাসীর কাছে গর্বের বিষয়। দুনিয়া এটা মানছে যে ভারত মানবজাতির কল্যাণে অনেক কিছু করতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+