প্রথম মধ্যপ্রদেশ, দ্বিতীয় গুজরাত! কিশোর-কিশোরীদের ভ্যাকসিন নেওয়ার উচ্ছ্বাস দেখে কী বললেন মোদী?
আজ সোমবার থেকে শুরু হয়েছে কিশোর-কিশোরীদের টিকাকরণ। ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার কর্মসূচি আজ শুরু হয়েছে দেশ জুড়ে। কোথাও স্কুলে, কোথাও টিকাকরণ কেন্দ্রে গিয়ে টিকা নিয়েছে কিশোর-কিশোরীরা। সোমবার সারাদিনে ৪০ লক্ষেরও বেশ
আজ সোমবার থেকে শুরু হয়েছে কিশোর-কিশোরীদের টিকাকরণ। ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার কর্মসূচি আজ শুরু হয়েছে দেশ জুড়ে। কোথাও স্কুলে, কোথাও টিকাকরণ কেন্দ্রে গিয়ে টিকা নিয়েছে কিশোর-কিশোরীরা। সোমবার সারাদিনে ৪০ লক্ষেরও বেশি কিশোর-কিশোরী টিকা নিয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর।

প্রথম দিনেই টিকাকরণের নজির তৈরি হওয়ায় অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবথেকে বেশি কিশোর-কিশোরী ভ্যাকসিন নিয়েছে মধ্যপ্রদেশে। সে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান লক্ষ্যমাত্রা স্থির করেছেন, ২০ জানুয়ারির মধ্যে যাতে ৪৮ লক্ষ কিশোর-কিশোরীকে ভ্যাকসিন দেওয়া যায়। তবে, দেশে ১৫ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীর সংখ্যা মোট ৭.৪ কোটি।
কো উইন পোর্টালের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত তার মধ্যে ৫০ লক্ষ কিশোর-কিশোরী ভ্য়াকসিন নেওয়ার জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছে। সোমবার সন্ধে ৬ টা পর্যন্ত ৩৯.৫ লক্ষ কিশোর-কিশোরী করোনার টিকা নিয়েছে। মধ্যপ্রদেশের পরই কিশোর-কিশোরীদের টিকাকরণে দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট।
সে রাজ্যে এ দিন টিকা নিয়েছে ৫.৫ লক্ষ কিশোর-কিশোরী। তৃতীয় স্থানেই রয়েছে অন্ধ্রপ্রদেশ যেখানে টিকাপ্রাপ্ত কিশোর-কিশোরীর সংখ্যা ৪.২ লক্ষ। কর্ণাটকেও টিকাপ্রাপ্তের সংখ্যা ৪ লক্ষের কাছাকাছি। তবে কয়েকটি রাজ্যে টিকাকরণ সেভাবে হয়নি। যেমন উত্তর প্রদেশে ১.৬ লক্ষ টিকা দেওয়া হয়েছে কিশোর-কিশোরীদের।
সামনেই ভোট থাকায় যোগী রাজ্য টিকাকরণ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিহারে টিকা পাওয়ার যোগ্য কিশোর-কিশোরীর সংখ্যা ৮৩ লক্ষ। প্রথম দিনে টিকা দেওয়া হয়েছে ১.৬ লক্ষ জনকে। দিল্লিতে ওই বয়সী কিশোর-কিশোরীর সংখ্যা ১০ লক্ষ। প্রথম দিনে সেখানে টিকা পেল মাত্র ২১ হাজার।
মধ্যপ্রদেশে কিশোর-কিশোরীদের টিকাকরণের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেখানে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৮ হাজার ৬৬৭ টি টিকাকরণ কেন্দ্র তৈরি করেছে।
তিনি লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন। তিনি চান রাজ্যের সব কিশোর-কিশোরী অর্থাৎ ৪৮ লক্ষ কিশোর-কিশোরীকে ২০ জানুয়ারির মধ্যে টিকা দিয়ে দেওয়া হোক। অন্যদিকে প্রধানমন্ত্রী এ দিন টুইট করে টিকাপ্রাপ্ত কিশোর-কিশোরীদের অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে তাঁদের বাবা-মায়েদেরও অভিনন্দন জানিয়েছেন। তিনি আহ্বান জানিয়েছেন যাতে আরও বেশি কিশোর-কিশোরী এই কর্মসূচীতে সামিল হন।
অন্যদিকে কলকাতাতেও যুদ্ধকালীন তৎপরতায় ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। কলকাতা পুরসভার একাধিক ওয়ার্ডের স্কুলে বাচ্চাদের এই ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। এছাড়াও পুরসভার ভ্যাকসিন সেন্টারেও চলছে এই ভ্যাকসিন দেওয়ার কাজ। আগামীকাল মঙ্গলবার থেকেই আরও বেশ কয়েকটি স্কুলে কলকাতা এবং রাজ্যে ভ্যাকসিন দেওয়া হবে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications