সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ পেরিয়ে ছুটছে ৫০-এর দিকে! তীব্র তাপপ্রবাহের মধ্যে স্বস্তির বার্তা আবহাওয়া দফতরের
আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস মতোই উত্তর পশ্চিম ভারতে তীব্র তাপপ্রবাহ (heatwave) চলছে। আগামী দু-এক দিনে তা থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা নেই। ইতিমধ্যেই উত্তর-পশ্চিম ভারতের অনেক জায়গাতেই তাপমাত্রা (temperature) ৪৫
আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস মতোই উত্তর পশ্চিম ভারতে তীব্র তাপপ্রবাহ (heatwave) চলছে। আগামী দু-এক দিনে তা থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা নেই। ইতিমধ্যেই উত্তর-পশ্চিম ভারতের অনেক জায়গাতেই তাপমাত্রা (temperature) ৪৫ ডিগ্রি পেরিয়ে গিয়েছে। তবে পশ্চিম হিমালয়ে পশ্চিমী ঝঞ্ঝার (western disterbances) উপস্থিতির কারণে কোনও কোনও জায়গায় পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলে মনে করছেন আবহবিদরা।

উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা ছাড়িয়েছে ৪৫ ডিগ্রি
আবহাওয়া দফতরের তরফে কোনও জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়, সেদিনের বিকেল ৫.৩০-এর নিরিখে। সেই অনুযায়ী শুক্রবার ৮ এপ্রিল উত্তর পশ্চিম ভারতের মধ্যে সব থেকে বেশি তাপমাত্রা ছিল পশ্চিম রাজস্থানের গঙ্গানগরে, ৪৫.৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পূর্ব রাজস্থানের পিলানিতে ৪৪.৬ ডিগ্রি, পশ্চিম উত্তর প্রদেশের আগ্রা তাজে ৪৪.২ ডিগ্রি, পূর্ব উত্তর প্রদেশের কানপুর এবং প্রয়াগরাজে ৪৩.৭ ডিগ্রি, দিল্লির রিজে ৪২.৯ ডিগ্রি, হরিয়ানার গুরগাঁওতে ৪৩.৩ ডিগ্রি, পঞ্জাবের ভাতিন্ডায় ৪৩ ডিগ্রি, উত্তরাখণ্ডের জলিগ্রান্টে ৩৭.২ ডিগ্রি, হিমাচল প্রদেশের উনায় ৪০.২, লাদাখে ৩২.৫ ডিগ্রি, জম্মু ও কাশ্মীরে ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস।

তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা
আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে এদিনের পাশাপাশি ১০ এপ্রিলেও তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিম রাজস্থানে। এছাড়াও পশ্চিম রাজস্থানের কোনো কোনও জায়গায় ১২ ও ১৩ এপ্রিল তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা। একইসময়ে পূর্ব রাজস্থানে একই পরিস্থিতি তৈরি হতে পারে। ৯ থেকে ১১ এপ্রিলের মধ্যে তাপপ্রবাহের সঙ্গে কোনও কোনও জায়গায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পঞ্জাব, হরিয়ানা-দিল্লিতে। এদিনের পাশাপাশি ১০ এপ্রিলও তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিম উত্তর প্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশে। পশ্চিম মধ্যপ্রদেশের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে ১১ থেকে ১৩ এপ্রিলের মধ্যে।

দেশের অন্য অংশে তাপপ্রবাহ
আগামী ৫ দিন পূর্ব মধ্যপ্রদেশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া এদিনের পাশাপাশি ১০ এপ্রিল ঝাড়খণ্ডের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহ চলতে পারে। । বিদর্ভে আগামী ৫ দিন, পূর্ব উত্তর প্রদেশ এবং হিমাচল প্রদেশে ৯ থেকে ১১ এপ্রিল, ছত্তিশগড়ে ১০-১৩ এপ্রিল, পশ্চিম উত্তর প্রদেশে ১১-১৩ এপ্রিল এবং পঞ্জাব, হরিয়ান-দিল্লিতে ১২-১৩ এপ্রিল তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।
রাজস্থানে ১১ ও ১২ এপ্রিল ঘন্টায় ২০-৩০ কিমি বেগে ধূলোর ঝড় হতে পারে। উত্তর-পশ্চিম উত্তর প্রদেশে ১০ ও ১১ এপ্রিল ঘন্টায় ২৫-৩৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রা কমার পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে পশ্চিমী হিমালয় অঞ্চলে ১২ এপ্রিল রাতের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানতে চলেছে। ১২ ও ১৩ এপ্রিল হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এর প্রভাবে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ১১ থেকে ১৩ এপ্রিলের মধ্যে উত্তর-পশ্চিম ভারতের প্রায় সর্বত্রই এই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications