সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন প্রসঙ্গে পাকিস্তানের মুখোশ খুলল নয়াদিল্লি
সংঘর্ষ বিরতি চুক্তিতে গত ৭ বছরের সমস্ত রেকর্ড ভেঙে ফেলে ভারতে আক্রমণ শানিয়েছে পাকিস্তান।
সংঘর্ষ বিরতি চুক্তিতে গত ৭ বছরের সমস্ত রেকর্ড ভেঙে ফেলে ভারতে আক্রমণ শানিয়েছে পাকিস্তান। এই সত্য় উঠে এসেছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টে। গোটা ২০১৭ সালে মোট ৭২০ বার সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতের দিকে তাক করে গোলাবর্ষণ করেছে পাক সেনাবাহিনী। যা গত সাত বছরের মধ্যে সবচেয়ে বেশিবার আক্রমণ বলে মনে করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর , গত এক বছরে ৭২৪ বার এপর্যন্ত সীমান্ত বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনা। ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত এই পরিসংখ্যান ছিল ৪৪৯ বার। শুধুমাত্র অক্টোবরেই পাক সেনার সীমান্তের ওপার থেকে এই গোলা বর্ষণের ফলে ১২ জন সাধারণ মানুষ ও ১৭ জন নিরাপত্তাকর্মী মারা গিয়েছেন বলে উঠে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টে।
সমস্ত পরিসংখ্যা একত্রে যোগ করলে গত এক বছরে পাক সোর গোলাবর্ষণে মোট ৭৯ জন কাশ্মীরির মৃত্যুর হয়েছে। মোটা নিরাপত্তাকর্মী ৬৭ জন মারা গিয়েছেন। যা গত ৭ বছরের মধ্যে সবচেয়ে বেশি।












Click it and Unblock the Notifications