রাস্তায় বুলেট প্রুফ বাঙ্কার, বিল্ডিংয়ে শার্পশুটার, শাহের জন্য নিরাপত্তা ঢাকা উপত্যকা
কাশ্মীরের একাধিক জায়গাতে হিন্দু, শিখদের টার্গেট করে খুন করছে ইসলামি মৌলবাদী জঙ্গি সংগঠনগুলি৷ অমুসলিমদের কাশ্মীর ছাড়ার ফতোয়াও দেওয়া হয়েছে জঙ্গি সংগঠনের পক্ষ থেকে৷ বেশ কিছু কাশ্মীরি পন্ডিন এবং শিখ সম্প্রদায়ের মানুষ কাশ্মীর
তিনদিনের সফরে জম্মু-কাশ্মীরে রয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০১৯ এর পর আবারও একবার কাশ্মীরে পা রাখলেন দেশের দ্বিতীয় ক্ষমতাশালী মানুষ৷ কাশ্মীরে ৩৭০ ধারা সরিয়ে দেওয়ার পর এটিই শাহের প্রথম গুরুত্বপূর্ণ সফর৷

ইতিমধ্যে কাশ্মীরের একাধিক জায়গাতে হিন্দু, শিখদের টার্গেট করে খুন করছে ইসলামি মৌলবাদী জঙ্গি সংগঠনগুলি৷ অমুসলিমদের কাশ্মীর ছাড়ার ফতোয়াও দেওয়া হয়েছে জঙ্গি সংগঠনের পক্ষ থেকে৷ বেশ কিছু কাশ্মীরি পন্ডিন এবং শিখ সম্প্রদায়ের মানুষ কাশ্মীরে তাঁদের বাসস্থান ছেড়ে জম্মুতে নেমে এসেছেন৷
পাশাপাশি পুঞ্চ, রজৌরী, পুলওয়ামা থেকে কাশ্মীরের বিভিন্ন সেক্টরে জঙ্গি হামলায় নিহত হয়েছে বেশ কয়েজন সেনা জওয়ান৷ জঙ্গি হামলা এখনও অব্যাহত রয়েছে৷ স্বাভাবিকভাবেই এসময় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উপত্যকায় থাকা যে জঙ্গিদের ব্যাকফুটে ঠেলবে তা বলার অপেক্ষা রাখে না৷
তবে শাহের কাশ্মীর সফরে কার্যত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে উপত্যকা। যেখানে শাহের কার্যক্রম থাকছে সেই জায়গাগুলিতে বিভিন্ন বাড়ির উপরে সেনার শার্পশুটাররা বন্দুক তাক করে রয়েছেন কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য। অনেকদিন পর আবার শহর জুড়ে বুলেট-প্রুফ মোবাইল বাঙ্কার টহল দিচ্ছে৷ সংবেদনশীল স্থানগুলিতে পুলিশের পক্ষ থেকে দু'চাকার যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারী করা হয়েছে৷
জননিরাপত্তা আইন (PSA) এর অধীনে সবেশ কিছু সন্দেহভাজনকে আটক করা হয়েছে৷ শ্রীনগরকে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছিল ২০১৯ সালের অগস্টে ৩৭০ ধারা বাতিলের পর প্রথমবারের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার জম্মু ও কাশ্মীরে সফরে এসেছেন।
শুধু অক্টোবরেই উপত্যকায় সন্ত্রাসবাদী হানায় ১১ জন অসামরিক মানুষের মৃত্যু হয়েছে। এঁদের অধিকাংশই অভিবাসী শ্রমিকের কাজ করতেন। একটি নিরাপত্তা সংস্থা শাহের এই সফরের জন্য ত্রি-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছে যা সোমবার শেষ হবে।
শাহের সুরক্ষার দায়িত্বে থাকা দলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন যে, শাহের সফরকালে কাশ্মীরে যে কোনও হামলা ঠেকাতে শক্ত নিরাপত্তা প্রটোকল তৈরি করা হয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা বলয় মনে করা হচ্ছে। রাজভবন এবং শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের দিকে যাওয়ার রাস্তাগুলি অসামরিক চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে সোমবার এখানেই একটি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাহ।












Click it and Unblock the Notifications