Vande Bharat Metro Train: প্রতীক্ষার অবসান, এই রাজ্য থেকেই ছুটতে তৈরি বন্দে ভারত মেট্রো
Vande Bharat Metro Train: বন্দে ভারত ট্রেন ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে দেশ জুড়ে। একগুচ্ছ রুটে উচ্চগতির এই ট্রেন চালাচ্ছে রেল (Indian Rail)। আর এবার রেলের নতুন সংযোজন বন্দে ভারত মেট্রো। দূরের গন্তব্য শুধু নয়, এবার থেকে কম দূরত্বের ক্ষেত্রেও বন্দে ভারতের সুবিধা ও স্বাচ্ছন্দ্য পাওয়া যাবে।
ঘোষণা অনেকদিন আগেই করা হয়েছে। ট্রায়াল রানও (Vande Bharat Metro Train) সম্পূর্ণ হয়েছে। এবার ট্র্যাকে নামার অপেক্ষা।

- Vande Bharat Metro Train: কোন শহরে ছুটবে বন্দে ভারত মেট্রো?
প্রথম যে রাজ্যে যে বন্দে ভারত মেট্রো (Vande Bharat Metro Train) চলবে, তা হল গুজরাট। কোন রুটে ট্রেনটি চলবে, তা ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে। সব প্রস্তুতি শেষ। আমেদাবাদের সবরমতী স্টেশনে পৌঁছে গিয়েছে সেই ট্রেন। চালু হওয়া অপেক্ষা।
পশ্চিম রেলের মুখপাত্র জেকে জয়ন্ত জানিয়েছেন, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। কয়েকদিনের মধ্যে চালু হতে চলেছে ট্রেন। ভদোদরা থেকে আমেদাবাদ-স এই রুটেই চলবে বন্দে ভারত মেট্রো। এই রুটটিকেও আপগ্রেড করা হয়েছে, যাতে নতুন এই ট্রেন চলতে কোনও অসুবিধা না হয়।
জয়ন্ত জানিয়েছেন, কোন কোন রুটে বন্দে ভারত মেট্রো (Vande Bharat Metro Train) চালানো হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও গ্রহণ করেনি রেল। যাত্রীরা কম দূরত্বে প্রতিনিয়ত যাতায়াত করার জন্য যাতে এই ট্রেনে চাপতে পারেন, সে কথা মাথায় রাখা হয়েছে এই বন্দে ভারত মেট্রোর ক্ষেত্রে।
- Vande Bharat Metro Train: অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে রেল
জানা গিয়েছে এই ট্রেনের (Vande Bharat Metro Train) ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে রেল। কম সময়ের মধ্যে একাধিক স্টেশনে দাঁড়াতে পারবে এই ট্রেন। এই ট্রেনের গতি হতে পারে ঘণ্টায় ১৩০ কিমি। প্রতিটি কোচে থাকবে এসি। একেকটি কোচে ১০০টি করে সিট থাকবে। মোট কোচের সংখ্যা হবে ১৬। থাকছে স্বয়ংক্রিয় দরজা থেকে শুরু করে গরম জলের ব্যবস্থা। এছাড়াও নিরাপত্তার জন্য থাকবে কবচ সিস্টেম।
- Vande Bharat Metro Train: কম দূরত্বের ট্রেনে আধুনিক সাছন্দ্য
কম দূরত্বের ট্রেনের ক্ষেত্রে এমন স্বাচ্ছন্দ্য বোধহয় আগে কখনই পাননি যাত্রীরা। এবার সেটি পেতে চলেছে দেশে মানুষ। উল্লেখ্য, গত কয়েক বছরে সাড়া ফেলে দিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। বর্তমানে প্রায় ৪০টির বেশি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Metro Train) চলে বিভিন্ন রুটে। পশ্চিমবঙ্গের ওপর দিয়েও একাধিক বন্দে ভারত ট্রেন চলে। পুরী বা এনজেপি যাওয়ার বন্দে ভারত এক্সপ্রেস যথেষ্ট জনপ্রিয়। শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গের জন্যও বন্দে ভারত মেট্রো ছুটতে পারে।












Click it and Unblock the Notifications