জারি ১৪৪ ধারা, সোশ্যাল মিডিয়ায় নজর, জ্ঞানবাপি মসজিদ মামলার রায় ঘোষণাকে ঘিরে চরম সতর্কতা বারাণসীতে

জারি ১৪৪ ধারা, সোশ্যাল মিডিয়ায় নজর, জ্ঞানবাপি মসজিদ মামলার রায় ঘোষণাকে ঘিরে চরম সতর্কতা বারাণসীতে

আজ বারাণসী জেলা আদালতে জ্ঞানবাপী মসজিদ মামলার রায় ঘোষণা করা হবে। সেকারণে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বারাণসী। একাধিক জায়গায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। নজরদারি চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। জ্ঞানবাপি মসজিদ সংলগ্ন এলাকায় বাড়তি পুিলশ মোতায়েন করা হয়েছে। মসজিদের ভেতরে শিবমন্দির রয়েছে দাবি করেই মামলা করা হয়েছে।

জ্ঞানবাপি মসজিদ মামলার রায় ঘোষণাকে ঘিরে চরম সতর্কতা বারাণসীত

আজ জ্ঞানবাপি মসজিদ মামলার রায় ঘোষণা করবে বারাণসীর নগর দায়রা আদালাত। জ্ঞানবাপি মসজিদের ভেতরে শিবমন্দির রয়েছে কিনা তা নিয়েই এই রায় ঘোষণা করবে নগর দায়রা আদালত। তার জন্য কড়া নিরাপত্তায় জার করা হয়েছে জ্ঞানবাপি মসজিদ এবং আদালত চত্ত্বরে। বিশ্বনাথ শিবমন্দির লাগোয়া রয়েছে জ্ঞানবাপি মসজিদ। অযোধ্যার রামমন্দির নিয়ে সুপ্রিম কোর্ট ঐতিহাসির রায় দেওয়ার পরেই জ্ঞানবাপি মসজিদ নিয়ে তৎপরতা শুরু হয়। সেখানে আগে শিবমন্দির ছিল দাবি করে আদালতে মামলা করেন ৫ মহিলা। তাঁদের আবেদনের প্রেক্ষিতে আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার পক্ষ থেকে ভিডিও গ্রাফির মাধ্যমে সার্ভে করা হয় সেখানে।

গত সপ্তাহে বারাণসীর নগর দায়রা আদালতের ১২ সেপ্টেম্বর পর্যন্ত রায়দান স্থগিত রেখেছিল। সেকারণে আজ ফের এই মামলার রায়দান হবে। তার আগে তাই সতর্ক যোগী প্রশাসন। এদিকে জ্ঞানবাপি মসজিদ কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি ওয়াকফ সম্পত্তি তাই এটা নিয়ে এই ভাবে মামলা হতে পারে না। মোটের উপর জ্ঞানবাপী মসজিদে শিবমন্দির ছিল কিনা তা নিয়ে সিদ্ধান্ত শোনাবে আদালত। বারাণসীর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে গোটা শহরে নিরাপত্তা জোর দার করা হয়েছে। যাতে কোনও রকম অশান্তি না ছড়ায় সেকারণে স্পর্শ কাতর এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। সোশ্যাল মিডিয়ায় যাতে কোনও রকম উস্কানি ছড়ানো না হয় সেকারণে সতর্ক নজরদারি চালাচ্ছে বারাণসী পুলিশের সাইবার সেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+