Sandeshkhali: বাড়ছে চাপ! সন্দেশখালি আসছে ছয় সদস্যের হাইপাওয়ার কমিটি

Sandeshkhali: সন্দেশখালি-কাণ্ডে রাজ্যের উপর চাপ বাড়াতে চলেছে মোদী সরকার! সন্দেশখালি আসছে হাইপাওয়ার কমিটি। ঘটনায় ছ'সদস্যের হাইপাওয়ার কমিটি গঠন করেছে দিল্লি। কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রাক্তন আইপিএস, মানবাধিকার কমিশনের আধিকারিকরা রয়েছেন বলে জানা গিয়েছে।

আগামী ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি ছ'সদস্যের এই হাইপাওয়ার কমিটি সন্দেশখালি (Sandeshkhali) যাবে বলে জানা গিয়েছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, সন্দেশখালির বেশ কয়েকটি এলাকায় সরজমিনে খতিয়ে দেখবে এই হাইপাওয়ার কমিটি।

Sandeshkhali

বিশেষ করে পাত্রপাড়া, মাঝেরপাড়া, নতুনপাড়া, নস্করপাড়ায় যাওয়ার কথা রয়েছে প্রতিনিধি দলে। এলাকা ঘুরে দেখার পাশাপাশি এলাকার মহিলাদের সঙ্গেও কথা বলবেন সদস্যরা। এমনকি নির্যাতিতা তরুণীর সঙ্গেও কথা বলবেন তাঁরা। এমনটাই জানা গিয়েছে। অন্যদিকে প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও ছ'সদস্যের হাইপাওয়ার কমিটি বৈঠক করতে পারে বলে খবর। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি।

বলে রাখা প্রয়োজন, নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে সন্দেশখালিতে (Sandeshkhali)। আজ মঙ্গলবার ঘটনাস্থলে শুভেন্দু অধিকারীর যাওয়া নিয়ে একেবারে তুলকালাম বেঁধে যায়। একই ভাবে পুলিশের বাঁধার মুখে পড়তে হয় বিরোধী দলনেতাকে। যদিও পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে এলাকায় ঢোকেন তিনি। কথা বলেন নির্যাতিতা মহিলাদের সঙ্গে। আশ্বাস দেন পাশে থাকার।

অন্যদিকে এদিন এলাকায় (Sandeshkhali) যান সিপিএম নেত্রী বৃন্দা কারাতও। গোটা এলাকা ঘুরে দেখেন তাঁরা। কথা বলেন সেখানকার মহিলাদের সঙ্গে। বাম নেত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মহিলারা। কীভাবে দিনের পর দিন অত্যাচার হতে হয়েছে সেই কথাই এদিন তুলে ধরেছেন মহিলারা।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই বিজেপির বিশেষ অনুসন্ধান টিম আসে সন্দেশখালি (Sandeshkhali)। যে টিমে একাধিক কেন্দ্রীয়মন্ত্রী ছিলেন। যদিও সন্দেশখালি ঢুকতে পারেননি তাঁর। শেষমেশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে এই বিষয়ে অভিযোগ জানান অনুসন্ধান কমিটির সদস্যরা।

পরে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয়মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, শুধু একটা নয়, বাংলাজুড়ে একশো সন্দেশখালি রয়েছে। সেখানকার মহিলাদের বিচারের দাবিতে লড়াই চলবে বলেও জানান বিজেপি নেত্রী। আর এরপরেই হাইপাওয়ারম কমিটির বঙ্গ সফর খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+