ভারত, নেপাল, পাকিস্তানের হলুদে মিলছে বেশি মাত্রার সীসা, শিশুদের নিয়ে উদ্বেগ
হলুদে সীসার উপস্থিতি? সেই হলুদ খেলে হতে পারে বিপজ্জনক সমস্যা। বড়দের তো বটেই। শিশুদের জন্য অপেক্ষা করবে বিপদ। সায়েন্স অফ দ্য টোটাল এনভায়রনমেন্টে একটি তথ্য প্রকাশ হয়েছে। সেই তথ্যই নাড়িয়ে দিয়েছে বিভিন্ন মহলকে।
ভারত, নেপাল, পাকিস্তানে বিক্রি হওয়া হলুদে উচ্চমাত্রার সীসা পাওয়া গিয়েছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে এই তথ্য। হলুদে সীসা মেশানোর মাত্রা এক গ্রামে ১০ মাইক্রোগ্রাম। ইন্ডিয়াস ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি এই মাত্রা ঠিক করে দিয়েছে। কিন্তু দেখা গিয়েছে, প্রতি গ্রামে হাজার মাইক্রোগ্রাম হিসেবে সীসা মেশানো হচ্ছে। এই কথা জানা গিয়েছে।

সমীক্ষায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালের ২৩ টি শহরে হলুদ বিশ্লেষণ করা হয়েছে। দেখা গিয়েছে, প্রায় ১৪ শতাংশ নমুনায় সীসার ঘনত্ব ২ মাইক্রোগ্রাম অতিক্রম করেছে।
এই সীসা শরীরের মধ্যে ঢুকলেই বিপদ। কারণ, শরীরের হাড়ের মধ্যে গিয়ে সেটি জমা হতে থাকে। ক্যালসিয়ামের উপর প্রভাব বিস্তার করে৷ এছাড়াও শরীরের অন্যান্য ক্রিয়াকলাপেও সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা এই তথ্য জানাচ্ছেন। পিওর আর্থ এবং ভারতের ফ্রিডম এমপ্লয়বিলিটি একাডেমি তাদের সাহায্য করেছে।
মোট সাতটি শহরে হলুদের সীসার মাত্রা ১০ মাইক্রোগ্রাম ছাড়িয়ে গিয়েছে। ভারতের পাটনা, গুয়াহাটি এবং চেন্নাই শহর এই তালিকায় আছে। নেপালের কাঠমান্ডু, পাকিস্তানের করাচি, ইসলামাবাদ ও পেশোয়ারের নামও তালিকায় রয়েছে। ভারতের পাটনায় এই সীসার পরিমাণ সর্বাধিক পাওয়া গিয়েছে। ২,২৭৪ মাইক্রোগ্রাম সীসা পাওয়া গিয়েছে হলুদে।
এরপরেই আছে গুয়াহাটি। সেখানে সীসার পরিমাণ ১২৭ মাইক্রোগ্রাম। মাটির নীচে হলুদ তৈরি হয়। সেই হলুদ ভালো রঙ আনতে রাসায়নিক প্রয়োগ করা হয়৷ রঙও দেওয়া হয় বলে খবর। খোলা হলুদ গুঁড়ো বেশি বিপজ্জনক। তার থেকে প্যাকেটজাত হলুদ তুলনামূলক নিরাপদ।
সীসার পরিমাণ হলুদের মধ্যে দেখা,যায়। তবে সেই সীসা মারাত্মকভাবে ক্ষতি করতে পারে বাচ্চাদের। বুদ্ধির বিকাশে সমস্যা দেখা দিতে পারে। তাদের আচরণেও সমস্যা দেখা দিতে পারে৷ শিশুদের শারীরিক ও মানসিকভাবে বেড়ে ওঠাতেও সমস্যা দেখা যেতে পারে।
তথ্যে দেখা যাচ্ছে, গোটা বিশ্বে ৮০০ মিলিয়ন শিশুর খোঁজ পাওয়া গিয়েছে। যাদের রক্তে সীসার মাত্রা স্বাভাবিকের স্তর থেকে বেশি রয়েছে।












Click it and Unblock the Notifications