NEET Row: নিট পরীক্ষায় দুর্নীতি নিয়ে কড়া কেন্দ্র, NTA-র ভূমিকা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

সর্বভারতীয় মেডিকেল এন্ট্রেন্স পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেকথা মানল শিক্ষামন্ত্রক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন এই প্রশ্ন ফাঁসের ঘটনায় এনটিএ-র কোনও ভূমিকা রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। এবং পড়ুয়াদের স্বার্থ কোনও ভাবে বিঘ্নিত করা যাবে না।

সেকারণে এনটিএ-র ভূমিকা খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন ইতিমধ্যেই দুর্নীতির সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কোনও রকমের দুর্নীতি বরদাস্ত করা হবে না। কারণ এর সঙ্গে দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে।

NEET Row

নির্ভুল এবং ত্রুটিমুক্ত পরীক্ষা পরিচালনা করাকেই শিক্ষামন্ত্রক অগ্রাধিকার দেয়। সাংবাদিক বৈঠক করে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই দুর্নীতিতে বা প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কোনও ভাবে যদি এনটিএ জড়িত থাকে তাহলে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি। কোনও এনটিএ আধিকারীক বা কর্মী এই ঘটনায় জড়িত থাকলে তাঁদের কঠোর শাস্তি দেওয়া হবে।

সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন পরীক্ষা এবং শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা কেন্দ্রের প্রধান এবং প্রথম কাজ। তাতে কোনও রকম খামতি কেন্দ্র মেনে নেবে না। বিশেষ করে এর সঙ্গে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে।

গত ৫ মে প্রায় ২৪ লক্ষ পড়ুয়া এই সর্বভারতীয় মেডিকেল এন্ট্রেন্স পরীক্ষায় বসেছিলেন। দেশের ৪৭৫০টি সেন্টারে হয়েছিল পরীক্ষা। ১৪ জুন পরীক্ষার ফলাফল প্রকাশের কথা থাকলেও ৪ জুন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। তাতে ৬৭ জন একসঙ্গে একই নম্বর পেয়ে শীর্ষস্থান দখল করেন। সেই ফলাফল থেকেই সন্দেহ দানা বাঁধতে শুরু করে। কারণ কীভাবে একসঙ্গে ৬৭ জন পড়ুয়া ৭২০ নম্বর পেলেন তা নিয়ে প্রশ্ন ওঠে।

তারপরেই খবর প্রকাশ্যে আসে পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হয়ে গিয়েছিল। প্রথম এনটিএ এই ঘটনা মানতে চায়নি। পরে বিহার থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছে ফাঁস হয় সত্যিটা। এই নিয়ে শীর্ষ আদালতে মামলাও হয়েছে। তাতে প্রবল ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল এনটিএকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+