সংসদ নয় যেন রঙ্গমঞ্চ! নাগরিক বিল নিয়ে নাটক জমল লোকসভায়, সারাদিন যা হল

নাগরিক বিল নিয়ে দফায় দফায় নাটক হল সংসদে।

নাগরিক সংশোধনী বিল নিয়ে দফায় দফায় নাটক হল সংসদে। এদিন এই বিল কেন্দ্র সরকারের পেশ করার কথা ছিল সংসদে। তার আগে সংসদের বাইরে মাঠে এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ দেখাল তৃণমূল কংগ্রেসের মতো বিরোধীরা। আবার ভিতরে প্রতিবাদ দেখাল কংগ্রেস সহ অন্যান্যরা। তারই মধ্যে পেশ হল বিল। সবমিলিয়ে ঠিক কী হল, জেনে নেওয়া যাক।

এদিন সংসদ ভবনের বাইরে অসমের নাগরিক সংশোধনী বিল ২০১৬ নিয়ে অভিনয় করে মোদী সরকারের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানাল তৃণমূল কংগ্রেস। মোদী মুখোশ পরে এক সাংসদ লাঠি হাতে অভিনয় করেন। বাকীরা মাটিতে বসে অভিনয় করেন। তাতে ছিলেন শতাব্দী রায়, ইদ্রিস আলিরা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং লোকসভায় জানান, অসমের নাগরিক বিল নিয়ে কেন্দ্র দায়বদ্ধ। এনআরসি-তে কোনও বৈষম্য করা হবে না। অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

রাজনাথ বলেন, নাগরিক সংশোধনী বিল শুধু অসমের জন্য নয়। বিভিন্ন দেশ থেকে যে উদ্বাস্তুরা আসছে তাদের ভালোর জন্যও। রাজস্থান, পঞ্জাব, দিল্লিতে পশ্চিমের সীমান্ত পেরিয়ে যাঁরা আসছে তাঁদের জন্যও এই বিল।

সংসদে এদিন নাগরিক সংশোধনী বিল পেশ হওয়ার পরই সংসদ থেকে প্রতিবাদ জানিয়ে বেরিয়ে যায় কংগ্রেস। আলোচনার মাঝেই সভা ছেড়ে যায় রাহুল গান্ধীর দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+