TRS MLA Poach মামলাতে বড়সড় স্বস্তি KCR সরকারের! বড় নির্দেশ হাইকোর্টের
TRS MLA Poach মামলাতে বড়সড় স্বস্তি KCR সরকারের। তেলেঙ্গানা হাইকোর্টের নির্দেশে বদল হল ACB special court -এর রায়। আর এই নির্দেশ সামনে আসার পরেই কার্যত স্বস্তি সে রাজ্য সরকারের। বিধায়ক কেনাবেচা মামলাতে কার্যত উত্তপ্ত তেলেঙ
TRS MLA Poach মামলাতে বড়সড় স্বস্তি KCR সরকারের। তেলেঙ্গানা হাইকোর্টের নির্দেশে বদল হল ACB special court -এর রায়। আর এই নির্দেশ সামনে আসার পরেই কার্যত স্বস্তি সে রাজ্য সরকারের। বিধায়ক কেনাবেচা মামলাতে কার্যত উত্তপ্ত তেলেঙ্গানা।

আর এই অবস্থায় আজ তেলেঙ্গানা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। আর সেই মামলার শুনানিতে টিআরএসের চার বিধায়ককে দলবদলের প্রস্তাব দেওয়া তিন বিধায়ককে আত্মসমর্পনের নির্দেশ দেওয়া হয়েছে। তিন অভিযুক্ত হলেন রামচন্দ্র ভারতী, নন্দ কুমার এবং সিমহায়াজি স্বামী।
আগামী ২৪ ঘন্টার মধ্যেই সারন্ডার তাঁদের করতে হবে বলে স্পষ্ট নির্দেশে জানিয়ে দিয়েছে তেলেঙ্গানা হাইকোর্ট। সাইবরাবাদ পুলিশ কমিশনারের অফিসে গিয়ে তাঁদের আত্মসমর্পনের নির্দেশ হাইকোর্ট দিয়েছে বলেও জানা যাচ্ছে। এর আগে ACB special court অভিযুক্তদের রিমান্ডে নেওয়ার আবেদন খারিজ করে দিয়েছিল।
কিন্ত্য ACB special court -এর রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হয়। সেই মামলার শুনানিতে নিম্ন আদালতের নির্দেশকে খারিজ করে দেয়। শুধু তাই নয়, তিন অভিযুক্তকে গ্রেফতার করে ACB special court -এ পেশ করার নির্দেশ দেয় হাইকোর্ট। বলে রাখা প্রয়োজন, এসিবি আদালতের বিচারক ঘুষের অর্থ জড়িত থাকার কোনও প্রমাণ পাননি নাকি।
এমনকি এই বিষয়ে জেরা করতে পারে বলে জানায় নিম্ন আদালত। তবে হাইকোর্টের নির্দেশে সমস্ত নির্দেশ নিম্ন আদালতের খারিজ হয়ে যায়। বলে রাখা প্রয়োজন, সামনেই তেলঙ্গানার মুনুগোড়ে উপ নির্বাচন। আর সেই নির্বাচনকে ঘিরে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। আর এর মধ্যেই টিআরএসের চার বিধায়ক বিস্ফোরক অভিযোগ করেন।
তাঁরা বলেন, বিজেপির তিন ব্যক্তি তাদের ১০০ কোটি টাকার অফার দিয়েছে। আর এর বদলে দলবদলের কথাও বলা হয়েছে বলে অভিযোগ করেন ওই তিন বিধায়ক। আর এরপরেই নয়া মাত্রা যোগ হয়। যদিও বিজেপির তরফে এমন কোনও প্রস্তাব দেওয়া হয়নি বলেই দাবি করা হয়েছে। এমনকি বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের দাবি জানানো হয়।
আর এর মধ্যে একটি এলাকাতে হানা দিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। টিআরএস বিধায়কদের দাবি, মোটা অঙ্কের বিনিময়ে একাধিক প্রলোভন দিয়েছিল এরাই। যদিও এর মধ্যেই আইনি জটিলতা তৈরি হয়। বিষয়টি নিয়ে হাইকোর্ট পর্যন্ত জল গড়ায়। আজ শনিবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে এই নির্দেশ আদালতের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications