জঙ্গি হামলার সতর্কতা জারি দেশের একাধিক রেল স্টেশনে, গোয়েন্দাসূত্র কী বলছে
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান 'শান্তি'-র পক্ষে বার্তা দিয়ে বায়ুসেনার উইং কামান্ডার অভিনন্দনকে ভারতে পাঠানোর ঘোষাণা করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান 'শান্তি'-র পক্ষে বার্তা দিয়ে বায়ুসেনার উইং কামান্ডার অভিনন্দনকে ভারতে পাঠানোর ঘোষাণা করেন। কিন্তু উইং কামান্ডারের ভারতে পা রাখার আগে থেকেই শুক্রবার সন্ধ্যে ৬ টা থেকে কাশ্মীর সীমান্তে প্রবল গোলাবর্ষণ করতে থাকে 'শান্তিকামী' পাকিস্তান। এখানেই শেষ নয়, ভারতের বিভিন্ন রেল স্টেশন এই মুহূর্তে রয়েছে হাই অ্যালার্টে। গোয়েন্দা সূত্রের খবর, গুজরাত, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের একাধিক রেল স্টেশনে জঙ্গি হামলার ছক চলছে।

বিভিন্ন রেল স্টেশনে কড়া নজরদারি চালানো হচ্ছে। স্টেশনে পরিত্যক্ত ব্যাগ ঘিরে চলছে নজরদারি। নিত্যযাত্রীদেরও সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন রেল দফতরের অফিসাররা। বিভিন্ন বড় রেলস্টেশনের কড়া নজর রয়েছে গোয়েন্দাদের।












Click it and Unblock the Notifications