ফের কাশ্মীরে ফিঁদায়ে হামলার সম্ভাবনা, জারি হাই-অ্যালার্ট, কারা রয়েছে নেপথ্যে

ফের কাশ্মীরে বড় জঙ্গি হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা। ইন্টেলিজেন্সের কাছে খবর, উপত্যকার জম্মুতে সন্ত্রাসবাদী সংগঠন জঈশ-ই-মহম্মদ হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে।

ফের কাশ্মীরে বড় জঙ্গি হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা। ইন্টেলিজেন্সের কাছে খবর, উপত্যকার জম্মুতে সন্ত্রাসবাদী সংগঠন জঈশ-ই-মহম্মদ হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে। ফিঁদায়ে হামলা চালানো হতে পারে।

ফের কাশ্মীরে ফিঁদায়ে হামলার সম্ভাবনা, জারি হাই-অ্যালার্ট

জম্মুতে গোপনে ফোনে আড়ি পেতে ইন্টেলিজেন্সের কাছে এই খবর এসে পৌঁছেছে। সেই ফোনেই জঙ্গি হামলার কথা বলা হয়েছে বলে খবর। সম্বলের হরবাকা গ্রামের জনৈক লতিফ নামে এক ব্যক্তিকে এই হামলার কথা বলতে শোনা গিয়েছে।

ইন্টেলিজেন্সের বক্তব্য, জঈশ জঙ্গিরা সপ্তাহের শেষে উপত্যকায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। উরির হামলার মতো সেনার ক্যাম্পেও হামলা চালানো হতে পারে। অতীতে বারবার সেনা ছাউনিকে টার্গেট করেছে জঈশ জঙ্গিরা। এবারও সেরকম কিছুই করার পরিকল্পনা করা হচ্ছে।

এই তথ্য সামনে আসার পরই জম্মুতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা সমস্ত গোষ্ঠীকেই সতর্ক থাকতে বলা হয়েছে। ভারতীয় সেনা কোনওরকম ঝুঁকি না নিয়ে নিরাপত্তার বহর বেশ কয়েকগুণ বাড়িয়ে নিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+