রাত পোহালেই মোদীর সর্বদলীয় বৈঠক, নিয়ন্ত্রণরেখায় জারি হাই অ্যালার্ট! বজ্র আঁটুনি গোটা উপত্যকায়

রাত পোহালেই কাশ্মীরে সর্বদলীয় বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই উপলক্ষ্যেই কোনও রকম বিচ্ছিনতাবাদী ঘটনা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল গোটা উপত্যকাকে। সঙ্গে নিয়ন্ত্রণ রেখাতে জারি করা হল হাই অ্যালার্ট। আগামী ৪৮ ঘণ্টা গোটা ভূস্বর্গ জুড়েই এই সতর্কবার্তা জারি থাকবে বলে জানা যাচ্ছে।

রাত পোহালেই মোদীর সর্বদলীয় বৈঠক, গোটা কাশ্মীরে জারি হাই অ্যালার্ট

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালের অগাষ্টেস জম্মু–কাশ্মীরের বিশেষ মর্যাদা পুরোপুরি বাবে রদ করে কেন্দ্র। পাশাপাশি দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর থেকেই নতুন করে উত্তপ্ত হতে শুরু করে উপসত্যকা। অশান্তি ঠেকাতে গৃহবন্দী করে রাখা হয় মেহবুবা মুফতি, ফারুখ আবদুল্লার মতো পিডিপি, ন্যাশানাল কনপারেন্সের নেতাদের।

এদিকে ২০১৯-এ ৩৭০ ধারা রদের পর এই প্রথম কাশ্মীরে সর্বদলীয় বৈঠক ডাকলেন মোদী। তাই তা নিয়ে যে উত্তেজনার পারদ চড়বে তা বলাই বাহুল্য। এদিকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে কাশ্মীরের প্রায় সমস্ত রাজনৈতিক দলকেই। উপস্থিত থাকবেব ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা, পিডিপি-র প্রধান মেহবুবা মুফতি। উপস্থিত থাকতে পারেব জম্মু-কাশ্মীর আপনি পার্টির আলতাফ বুখারি, পিপলস পার্টির সজ্জাদ লোনের মতো নেতারাও।

পাশাপাশি বৃহঃষ্পতিবারের বৈঠকে বিজেপি এবং কংগ্রেসের নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। উপস্থিত থাকবেন সিপিআইএম নেতা ইউসুফ তারিগামি। বৈঠকে দেখা যেতে পারে ফারুখ পুত্র ওমর আবদুল্লাকেও। এদিকে বৈঠকের অ্যাজেন্ডা মোদী যেদিকেই ঘোরানোর চেষ্টা করুন না কেন ৩৭০ ধারার বিষয়ে আলোচনা হবেই বলেই ইতিমধ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।

সূত্রের খবর, সবমিলিয়ে উপত্যকার ১৪ জন রাজনৈতিক নেতানেত্রীর কাছে প্রধানমন্ত্রীর বৈঠকের আমন্ত্রণ গিয়েছে। যদিও সেই বৈঠকে তারা যোগ দেবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল কয়েকদিন আগে থেকেই। যদিও সমস্ত দল মিলে অভ্যন্তরীন বৈঠক শেষে মোদীর ডাকা সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণের কথা জানান মোদী বিরোধী গুপকার গোষ্ঠীর চেয়ারম্যান ফারুক আবদুল্লা। এমনকী ৩৭০ ধারা প্রত্যাহারের দাবিও জানানো হবে বলে স্পষ্ট ভাষায় জানান তিনি। এদিকে সেই বৈঠকের আগেই বজ্র আঁটুনিতে গোটা উপত্যকা মুড়ে ফেলতে চাইছে কেন্দ্র। বড় অংশে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+