Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কূলগামে লুকিয়ে থাকা পাঁচ জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা, হাই অ্যালার্টে জম্মু-কাশ্মীর জুড়ে

ভূস্বর্গে বড়সড় সাফল্য পেল যৌথ বাহিনী। দুটি পৃথক এনকাউন্টারে পাঁচ জঙ্গিকে খতম করল সেনাবাহিনী। ঘটনার পরেই জম্মু-কাশ্মীরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বেশ কয়েকটি এলাকা কর্ডন করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বেশ কয়েকটি জায়গাতে

ভূস্বর্গে বড়সড় সাফল্য পেল যৌথ বাহিনী। দুটি পৃথক এনকাউন্টারে পাঁচ জঙ্গিকে খতম করল সেনাবাহিনী। ঘটনার পরেই জম্মু-কাশ্মীরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বেশ কয়েকটি এলাকা কর্ডন করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বেশ কয়েকটি জায়গাতে তল্লাশি শুরু হয়েছে।

হাই অ্যালার্টে জম্মু-কাশ্মীর জুড়ে

আশেপাশে এলাকাতে আরও জঙ্গি লুকিয়ে আছে কিনা তা জানতেই এই তল্লাশি চালানো হয়েছে। অন্যদিকে এই ঘটনার পরে ভারত-পাকিস্তান সীমান্তেও সেনাবাহিনীকে চূড়ান্ত সতর্কতা দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় কূলগাম জেলার একাধিক জায়গাতে সেনার তরফে তল্লাশি চালানো হচ্ছিল। আর তল্লাশি চালানোর সময়ে জঙ্গিদের সঙ্গে গোলাগুলি শুরু হয় সেনার। পম্বে এবং গোপালপোড়া এই দুটি জায়গাতে তল্লাশি চালানোর সময়ে জঙ্গিদের সঙে গুলির লড়াই শুরু হয়।

জম্মু-কাশ্মীরের পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়েই এদিন সন্ধ্যায় ওই দুই এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশিতে যায় সেনা। আর সেই সময়ে হঠাত করেই জঙ্গিরা সেনার উপর হামলা করে বলে দাবি ওই পুলিশ কর্তার। আর এরপরেই কার্যত দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। জানা গিয়েছে, ওই দুই এলাকাতে লুকিয়ে থাকা পাঁচ জঙ্গিকেই খুতম করেছে সেনাবাহিনী ।

অন্যদিকে এদিন জম্মু-কাশ্মীর পুলিশের হাতে দুই লস্কর জঙ্গিকে ধরা পড়েছে বলে জানা যাচ্ছে। লাগাতার কাশ্মীরের বুকে জঙ্গি হামলার ঘটনা ঘটছে। সেদিকে তাকিয়ে রাস্তা কর্ডন করে দেওয়া হয়েছে। মোড়ে মোড়ে তল্লাশি চালানো হচ্ছে। আর তল্লাশি সময়ে জম্মু-কাশ্মীর পুলিশের হাতে দুই জঙ্গি ধরা পড়েছে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভূস্বর্গ। গত কয়েকদিনে একাধিক জঙ্গি হামলাতে কেঁপে উঠেছে জম্মু-কাশ্মীর। আর সেদিকে তাকিয়ে আর অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে কেন্দ্র। সূত্র বলছে অতিরিক্ত আরও ৫০ কোম্পানি প্যারামিলিটারি ফোর্স পাঠানো হয়েছে গোটা উপত্যকাকে ঘিরে ফেলতে।

শুধু তাই নয়, শ্রীনগর সহ জম্মু-কাশ্মীরের একাধিক রাস্তাতে ফের তৈরি করা হয়েছে বাঙ্কার। অনেকে বলেছেন গত আট বছরে শহরের রাস্তায় বাঙ্কার দেখা যায়নি। কিন্তু সেই ছবি ফের একবার ফিরে এল। আর তাতেই আতঙ্কিত সেখানকার মানুষ। কেন্দ্রীয় বাহিনী এই বাঙ্কারগুলি তৈরি করেছে। শ্রীনগর সহ একাধিক রাস্তাতে এগুলি যুদ্ধকালীন তৎপরতায় বানানো হয়েছে। আর সেই সমস্ত বাঙ্কারে মোতায়েন করা হয়েছে বাহিনীকে।

সেখানে থেকেই জঙ্গিদের উপর নজর রাখছে সেনাবাহিনী। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাসে একাধিকবার কাশ্মীরে সাধারণ মানুষকে টার্গেট করেছে জঙ্গিরা। আর তাতে উদ্বেগ আরও বেড়েছে। আর সেই উদ্বেগ থেকেই ফের জম্মু-কাশ্মীরের রাস্তায় তৈরি হচ্ছে বাঙ্কার। পাঠানো হয়েছে আরও নিরাপত্তা বাহিনীকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+