দিল্লিতে হাই অ্যালার্ট জারি, দেশজুড়ে সতর্কবার্তা আইবি-র

ইন্টেলিজেন্স ব্যুরোর জঙ্গি সতর্কবার্তা পাওয়ার পরই হাই অ্যালার্ট জারি করল দিল্লি পুলিশ। দেশের সমস্ত বড় শহরগুলিতে পাঠানো হল আইবি-র সতর্কবার্তা।

যে কোনও সময়ে জঙ্গি নাশকতা হতে পারে দেশের যে কোনও প্রান্তে। এই আশঙ্কায় দেশের সমস্ত বড় শহরগুলিতে জারি হল হাই অ্যালার্ট। দিল্লি পুলিশের এই বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে সব বড় শহরের পুলিশ হেড কোয়ার্টারে। এ প্লাস ক্যাটেগরির এই সতর্কবার্তাকে মোটেও হালকাভাবে নিচ্ছে না দিল্লি পুলিশ।

দিল্লিতে হাই অ্যালার্ট জারি, দেশজুড়ে সতর্কবার্তা আইবি-র

কী সতর্কবার্তা পাঠিয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো
কাশ্মীর হয়ে একদল জঙ্গি ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। তারা ধারাবাহিক নাশকতার ছক কষছে । বেশিরভাগ ক্ষেত্রেই তাদের টার্গেট জনবহুল জায়গা যেমন বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশনের মত জায়গাগুলি। যদিও নিরাপত্তার স্বার্থে এর বেশি তথ্য প্রকাশ করেনি দিল্লি পুলিশ।

এই বার্তা পাওয়ার পরই সমস্ত রেল স্টশন, বাস টার্মিনাল, পাঁচ তারা হোটেল, বিভিন্ন দেশের দূতাবাস, মেট্রো স্টেশন, শপিং মল, ধর্মীয় স্থান ও পর্যটনস্থলের মত জনবহুল এলাকাগুলিকে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলেছে দিল্লি পুলিশ। একইসঙ্গে যে কোনও সন্দেহজনক বস্তুর ওপরও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। কোথাও কোনও সন্দেহজনক বস্তু দেখলেই পুলিশকে খবর দেওয়ার আবেদন জানানো হয়েছে সাধারণ মানুষের কাছে।

চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় জঙ্গি হামলার সতর্কবার্তা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। জুন মাসের গোড়াতেই দিল্লিতে জঙ্গি নাশকতার সতর্কবার্তা জারি করা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+