Vande Metro এর পর এবার রেল ট্র্যাকে আসছে Vande Cargo Train! বদলে যাচ্ছে দেশের মালগাড়িও
Vande Cargo Train: দেশের রেল ট্র্যাকে ইতিমধ্যে গতি এনেছে বন্দে ভারত এক্সপ্রেস (vande Bharat Express)! তুলনামূলক ভাড়া বেশি হলেও যাত্রীরা অন্যান্য তুলনায় এই ট্রেনের উপরেই আস্থা রেখেছে। বেশ কয়েকটি রুটে বন্দে ভারতে টিকিট পাওয়া একেবারে মুশকিল হয়ে যায়। বিপুল এই চাহিদার কথা মাথায় রেখে বন্দে ভারত স্লিপার এবং বন্দে ভারত মেট্রো নিয়ে আসতে চলেছে ভারতীয় রেল।
আর তাতে যাত্রী পরিবহণে অনেকটাই গতি আসবে বলে মনে করছে ভারতীয় রেল। তবে শুধু যাত্রী পরিবহণে নয়, পণ্য পরিবহণেও গতি আনতে চায় মোদী সরকার। তাই দেশের প্রথম Vande Cargo Train আনতে চলেছে ভারতীয় রেল। এমনটাই 'জি বিজে'র একটি খবরে দাবি করা হয়েছে।

খবর অনুযায়ী, একেবারে জোর কদমে চলছে বন্দে কার্গো নির্মানে। বেশ কিছু ছবিও ওই সংবাদমাধ্যমে সামনে এনেছে। একেবারে নতুন লুক দেওয়া হয়েছে মালগাড়ি থুড়ি বন্দে কার্গোর। আর এই ট্রেন (Vande Cargo Train) ট্র্যাকে আসলে একেবারে বিমানের গতিতে পার্সেল দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানো সম্ভব হবে বলেও মনে করা হচ্ছে।
ওই সংবাদমাধ্যমকে রেলের এক আধিকারিক জানিয়েছেন, বন্দে ভারত ট্রেনের লাইনে পণ্য পরিবহনের জন্য দ্রুতগতির পণ্য ট্রেন চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভারতীয় রেল তার সার্ভিসকে আরও আধুনিক এবং মসৃণ করতে চায়। আর সেই লক্ষ্য নিয়েই এহেন ব্যবস্থা বলে জানিয়েছেন ওই আধিকারিক।
প্রকাশিত খবর অনুযায়ী, চেন্নাই'য়ের রেল কোচ ফ্যাক্টারি (ICF) -এ Vande Cargo Train - এর নির্মাণ চলছে। যে প্ল্যাটফর্মে বন্দে ভারত এবং বন্দে মেট্রো ট্রেনের বগিগুলি তৈরি করা হয়েছে, তাতেই উচ্চ গতির বন্দে কার্গো নির্মাণ কর হচ্ছে।
এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে রেলের ওই আধিকারিক আরও জানিয়েছেন, কম দূরত্বে থাকা দুই শহরের মধ্যে Vande Cargo Train চালানোর পরিকল্পনা আছে। এতে যাত্রী পরিবহণ হবে না। শুধুমাত্র পণ্য পরিবহণকে আরও যাতে দ্রুত করা যায় সেজন্য এই ট্রেন নির্মাণ করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে Vande Cargo Train আগামী ডিসেম্বরের মধ্যে তৈরি হয়ে যাবে।
ইতিমধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন, অমৃত ভারত ট্রেন, বন্দে মেট্রো (নমো ভারত র্যাপিড রেল) দেশের রেল ট্র্যাকে ঝড় তুলেছে। এবার ঝড় তুলবে Vande Cargo Train-ও, এমনটাই আশা রেলমন্ত্রকের।












Click it and Unblock the Notifications