কানে সোনার দুল, গলায় রুদ্রাক্ষ-সোনার হার, যোগীর অস্থাবর সম্পত্তির হিসাব জানেন কত
উত্তরপ্রদেশের বিধানসভা কাউন্সিলের উপনির্বাচনে তিনি প্রার্থী হিসাবে বিজেপির তরফে দাঁড়িয়েছেন। আর সেজন্য়ই নির্বাচনী বিধি মেনে তাঁকে পূর্ণ করতে হয়েছে মনোনয়ন পত্র।
তিনি গোরক্ষনাথ মন্দিরের প্রধান পুরহিত ছিলেন। বিজেপির সাংসদ যোগী আদিত্যনাথ বর্তমানে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে আসীন। সেরাজ্যের বিধানসভা কাউন্সিলের উপনির্বাচনে তিনি প্রার্থী হিসাবে বিজেপির তরফে দাঁড়িয়েছেন। আর সেজন্য়ই নির্বাচনী বিধি মেনে তাঁকে পূর্ণ করতে হয়েছে মনোনয়ন পত্র।

উপনির্বাচনের জন্য় নিজের মনোনয়ন পেশের জন্য় হলফনামায় যোগী আদিত্যনাথ হিসাবে দিয়েছেন তাঁর সম্পত্তির। সেখানে জানানো হয়েছে, যোগীর কাছে ৯৫.৯৮ লক্ষ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। এছাড়া তিনি একটি সোনার দুল পড়েন কানে, যার ওজন ১০ গ্রামের মতো। আর সোনার হারে রুদ্রাক্ষ গেঁথে একটি মালা পড়েন তিনি।


হলফ নামায় লেখা রয়েছে , তাঁর দুলের দাম ৪৯, ০০০ টাকা, , সোনার চেনের দাম ২৬, ০০০ টাকা। তাঁর সঙ্গে যে রাইফেল থাকে , তার দাম ৮০,০০০ টাকা ও তাঁর সঙ্গে থাকা রিভলবারের দাম ১ লাখ টাকা। ২০১৪ সালের মডেলের টয়োটা ফর্চুনার ও টয়োটা ইনোভা রয়েছে তাঁর কাছে। যার মোট দাম ২১.৮৩ লক্ষ টাকা। এছাড়াও ৩৭.৯৪ লক্ষ টাকার ডিপোসিট রয়েছে তাঁর এসবিআই ব্যাঙ্কে। গোরক্ষপুরের ৪ টি ব্যাঙ্কে রয়েছে ১০ লক্ষ টাকার মতো আমানত রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর।












Click it and Unblock the Notifications