লালুপ্রসাদের জেলমুক্তি ঘটতে চলেছে! করোনার আবহে মরিয়া প্রয়াস ঝাড়খণ্ড সরকারের

লালুপ্রসাদের জেলমুক্তি ঘটতে চলেছে! করোনার আবহে মরিয়া প্রয়াস ঝাড়খণ্ড সরকারের

আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের কি জেল মুক্তি ঘটতে চলেছে? এমন সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে করোনা আতঙ্কের মধ্যে। লালুপ্রসাদ যাদবের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সম্প্রতি ঝাড়খণ্ডেও বাড়ছে করোনা সংক্রমণ, তাই ঝুঁকি নিয়ে লালুপ্রসাদ যাদবকে হাসপাতালে রাখতে চায় না ঝাড়খণ্ড সরকার।

লালুপ্রসাদ যাদবের জেল থেকে মুক্তির পরিকল্পনা!

লালুপ্রসাদ যাদবের জেল থেকে মুক্তির পরিকল্পনা!

হেমন্ত সোরেন চাইছেন, লালুপ্রসাদ যাদবকে জেল থেকে মুক্তি দিতে। অন্তত কিছুদিনের জন্য যদি তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া যায়! তা নিয়েই ভাবনা-চিন্তা শুরু হয়েছে। উল্লেখ্য, পশু খাদ্য কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত লালুপ্রসাদ যাদব বর্তমানে রাঁচি সেন্ট্রাল জেলে আছেন। তবে মাঝে মধ্যেই শারীরিক অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে।

ছুটি দেওয়াই নিরাপদ মনে করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

ছুটি দেওয়াই নিরাপদ মনে করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বর্তমানে তিনি বন্দি আছেন রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে। এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন করোনা আক্রান্ত বেশ কয়েকজন রোগী। তাই ঝুঁকি না নিয়ে তাঁকে ছুটি দেওয়াই নিরাপদ মনে করছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। তিনি প্রশাসনিক মহলে কথা বলে প্যারোলে মুক্তি দেওয়ার কথাই ভাবছেন।

লালুকে মুক্তি দিয়ে প্রতিদান দিতে চাইছেন সোরেন!

লালুকে মুক্তি দিয়ে প্রতিদান দিতে চাইছেন সোরেন!

লালুকে কীভাবে মুক্তি দেওয়া যায় তা নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পরামর্শ চেয়েছেন মুখ্যমন্ত্রী। এই অবস্থায় প্রশ্ন উঠেছে লালুর দল ঝাড়খণ্ড নির্বাচনে হেমন্ত সোরেনের দলকে সমর্থন করেছিল বলেই কি তিনি প্রতিদান দিতে চাইছেন?

লালুপ্রসাদ ছাড়া পেলে বিহারে মহাজোট দেবে টক্কর

লালুপ্রসাদ ছাড়া পেলে বিহারে মহাজোট দেবে টক্কর

আর এই অবস্থায় লালুপ্রসাদ যদি ছাড়া পান, তবে বিহারের আরজেডির নেতৃত্বাধীন মহাজোট বিজেপি জোটকে কড়া টক্কর দিতে পারবে। লালুপ্রসাদ যাদব নেতৃত্ব দিতে পারবেন এই মহাজোটকে। তাই ঝাড়খণ্ডে মিত্র-শক্তি হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন জেজেএম ক্ষমতায় আসায় লালুপ্রসাদকে মুক্তি দেওয়া কথা ভাবা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+