Hemant Soren: পাঁচ মাস পরে ঝাড়খণ্ডের কুর্সিতে হেমন্ত, নিলেন মুখ্যমন্ত্রী পদে ফের শপথ
Hemant Soren: ফের একবার মুখ্যমন্ত্রী পদে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা হেমন্ত সোরেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সে রাজ্যের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন তাঁকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবা শিবু সরেন। ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন সহ মহাজোটের একাধিক নেতা।
তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই হেমন্ত সোরেনকে (Hemant Soren) শুভেচ্ছা জানিয়েছেন চম্পাই সোরেন। তিনি জানিয়েছেন, হেমন্ত সোরেনের নেতৃত্বে নতুন সরকার আগামিদিনে আরও ভালো করে কাজ করবে বলে জানিয়েছেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে শপথ নেওয়ার পরেই হেমন্ত (Hemant Soren) জানিয়েছেন, বর্তমান মহাজোট সরকার ২০১৯ সাল থেকে সব কাজ পরিকল্পনা করে চলেছে। মানুষের কথা ভেবে একাধিক সিদ্ধান্ত নিচ্ছে। তবে দীর্ঘদিন জেলে ছিলাম, রাজনৈতিক উত্থান-পতন ঘটেছে। তবে চম্পাই সোরেন দায়িত্ব নিয়ে এই সরকারকে এগিয়ে নিয়ে গিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
তবে আগামীদিনে এই সরকার রাজ্যের মানুষের সেবায় আরও কাজ করবে বলে জানিয়েছেন। বলে রাখা প্রয়োজন বুধবার সন্ধেয় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন চম্পাই সোরেন। এরপরেই রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের হাতে তিনি পদত্যাগপত্র তুলে দেন। হেমন্ত ছাড়া পাওয়ার পরেই আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ফের মুখ্যমন্ত্রী পদে ফেরানো হবে হেমন্ত সোরেনকে। এরপরেই পদত্যাগ করেন চম্পাই।
#WATCH वर्तमान महागठबंधन की सरकार ने 2019 से जनता की भावनाओं के अनुरूप सारी कार्य योजनाएं की। राजनीतिक उतार-चढ़ाव के बीच चंपई सोरेन ने उसे आगे बढ़ाया क्योंकि मैं जेल में था। आज कोर्ट के आदेश से मैं बाहर आ पाया हूं। पुन: अपने कार्यभार को संभालते हुए अब आगे के काम किए जाएंगे:… https://t.co/Arbo5iVtrd pic.twitter.com/rlku71Zd8E
— ANI_HindiNews (@AHindinews) July 4, 2024
নিয়ম মেনেই হেমন্ত সোরেন রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবিপত্র তুলে দেন বুধবারই। এরপরেও আজ বৃহস্পতিবার শপথ অনুষ্ঠান রাজভবনে করা হল। দীর্ঘ প্রায় পাঁচ মাস পর ঝাড়খণ্ডের কুর্সিতে ফিরলেন হেমন্ত সোরেন। সম্ভবত আজ বৃহস্পতিবার কোনও মন্ত্রিসভার বৈঠক করতে পারেন তিনি। চলতি বছরের গত ৩১ মার্চ ইডি হেমন্ত সোরেনকে গ্রেফতার করে।
গ্রেফতারের আগে রাজভবনে গিয়ে পদত্যাগপত্র পেশ করেন হেমন্ত সোরেন। এরপর দীর্ঘদিন জেলেই কাটাতে হয় তাঁকে। গত ২৮ জুন ঝাড়খণ্ড হাইকোর্টের আদেশে জামিন পান হেমন্ত সোরেন।












Click it and Unblock the Notifications