ফের কি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে হেমন্ত সোরেন, সবার নজর দুমকা আর বরহেটের দিকে

এই মুহূর্তে ঝাড়খণ্ড বিধানসভার ভোট গণনা প্রায় শেষের দিকে। নিরঙ্কুশ গরিষ্ঠতার পথে জেএমএম, কংগ্রেস আর আরজেডির জোট। তবে আর কয়েক ঘন্টার মধ্যে চিত্রটা আরও পরিষ্কার হয়ে যাবে।

এই মুহূর্তে ঝাড়খণ্ড বিধানসভার ভোট গণনা প্রায় শেষের দিকে। নিরঙ্কুশ গরিষ্ঠতার পথে জেএমএম, কংগ্রেস আর আরজেডির জোট। তবে আর কয়েক ঘন্টার মধ্যে চিত্রটা আরও পরিষ্কার হয়ে যাবে। তবে সবার নজর এই মুহুর্তে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যকরী সভাপতি হেমন্ত সোরেনের দিকে। বুথ ফেরত সমীক্ষায় বেশিরভাগ মানুষের পছন্দ ছিল তাঁকেই। এর আগেও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন হেমন্ত সোরেন।

জোর লড়াই জেএমএম জোট আর বিজেপি

জোর লড়াই জেএমএম জোট আর বিজেপি

সকালে ইভিএম খোলার পর থেকেই জোর লড়াই জেএমএম জোট আর বিজেপির মধ্যে। কোনও সময় জোট এগিয়ে যাচ্ছে তো, কোনও সময় বিজেপি। তবে একটা সময় জোট অনেকটা ব্যবধানে এগিয়ে যায়। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, বিজেপি একক গরিষ্ঠ হলেও নিরঙ্কুশ গরিষ্ঠতার একেবারে কাছে জেএমএম জোট।

দুমকায় শক্তিশালী বিজেপি

দুমকায় শক্তিশালী বিজেপি

২০১৪-তে দুমকায় জিতেছিলেন বিজেপির লুইস মারান্ডি। হেমন্ত সোরেনকে তিনি হারিয়েছিলেন প্রায় ৫ হাজার ভোটে। যদিও ২০০৯ সালে ভোটে দুমকা থেকেই জিতেছিলেন হেমন্ত সোরেন।

বারহাইট থেকে বিরোধী নেতা

বারহাইট থেকে বিরোধী নেতা

২০১৪ সালে হেমন্ত সোরেন দুটি আসন থেকে লড়াই করেছিলেন। দুমকায় পরাজিত হলেও, বারহাইট আসন থেকে জয়ী হয়ে বিধানসভায় গিয়েছিলেন সোরেন। হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা।

 বুথ ফেরত সমীক্ষায় মুখ্যমন্ত্রী হিসেবে এগিয়ে ছিলেন হেমন্ত সোরেন

বুথ ফেরত সমীক্ষায় মুখ্যমন্ত্রী হিসেবে এগিয়ে ছিলেন হেমন্ত সোরেন

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় ২৯ শতাংশ মানুষ হেমন্ত সোরেনকে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দের কথা জানিয়েছিলেন। রঘুবর দাস ছিলেন ২৬ শতাংশের পছন্দের তালিকায়। ১০ শতাংশের পছন্দের তালিকায় ছিলেন বাবুলাল মারান্ডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+