(ছবি) পথদুর্ঘটনায় গুরুতর জখম হেমা মালিনী, মৃত্যু ৫ বছরের এক শিশুর
জয়পুর, ৩ জুলাই : সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন বলিউড অভিনেত্রী তথা বিজেপি সাংসদ হেমা মালিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় মথুরা থেকে জয়পুর যাওয়ার পথে দৌসার কাছে একটি অল্টোর সঙ্গে হেম মালিনী মার্সিডিজের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় পাঁচ বছরের এক শিশুর। হেমা-সহ আরও ২ জন গুরুতর জখম হয়েছেন।
হেমার গাড়ির চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। রাজস্থান পুলিশ গ্রেফতার করেছে হেমা মালিনীর গাড়ির চালককে।
মথুরার সাংসদ কারাউলির মেহেন্দিপুর বালাজি মন্দির ঘুরে জয়পুর যাওয়ার পথে লালসোট বাইপাসের কাছে হেমার মার্সিডিজ উল্টো দিক থেকে আসা একটি অল্টোকে সজোরে ধাক্কা মারে। অল্টোতে যে পরিবার ছিল তারা লালসোটেরই বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
হেমা মালিনী গাড়ির পিছনে বসে ছিলেন। সংঘর্ষের ফলে ছিটকে এসে সামনে পড়েন তিনি। কপাল ফেটে যায় হেমার। থুতনি ও পায়েও আঘাত লেগেছে। তৎক্ষণাৎ তাঁকে জয়পুরের ফর্টিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কপালে সেলাই পড়েছে। হাসপাতালসূত্রের খবর হেমার সিটি স্ক্যানও করা হয়েছে।
হেমার কপালের ক্ষতের চিকিৎসায় একজন নিউরোসার্জন এবং প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ রয়েছেন। সারারাত হাসপাতালেই চিকিৎসকদের নজরদারিতে ছিলেন হেমা মালিনী। তবে চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন হেমার অবস্থা স্থিতিশীল, ভয়ের কোনও কারণ নেই।
অন্যান্য দুই আহতদের মধ্যে একটি ২ বছরের শিশুও রয়েছে। দৌসার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জয়পুরে তাঁদের নিয়ে যাওয়া হয়েছে।

হেমার মার্সিডিজ
এই গাড়িতেই ছিলেন হেমা মালিনী।

অল্টো
এই অল্টো গাড়িটিকে সজোরে এসে ধাক্কা মারে মার্সিডিজটি। এই ঘটনায় ৫ বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে।

রক্তাক্ত হেমা মালিনী
গাড়ির পিছনে বসেছিলেন হেমা। সংঘর্ষের ফলে ছিটকে এসে সামনে পড়ে কপাল ফেটে যায় হেমার। থুতনি ও পায়েও আঘাত লেগেছে।

হাসপাতালের পথে
গাড়ি করেই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে হেমা মালিনীকে।

হাসপাতালে
হেমার কপালের ক্ষতের চিকিৎসায় একজন নিউরোসার্জন এবং প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ রয়েছেন। সারারাত হাসপাতালেই চিকিৎসকদের নজরদারিতে ছিলেন হেমা মালিনী। তবে চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন হেমার অবস্থা স্থিতিশীল, ভয়ের কোনও কারণ নেই।

গ্রেফতার চালক
এই ঘটনায় হেমা মালিনীর গাড়ির চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। রাজস্থান পুলিশ তাকে গ্রেফতার করেছে।












Click it and Unblock the Notifications