করোনার কমিউনিটি সংক্রমণ হয়নি ভারতে, আশার কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
করোনার কমিউনিটি সংক্রমণ হয়নি ভারতে, আশার কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
দেশে আক্রান্ত বাড়লেও কমিউনিটি সংক্রমণ শুরু করেনি করোনা ভাইরাস। মঙ্গলবার এমনই আশার খবর জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি জানিয়েছেন ভারতে দ্বিগুণ হারে সংক্রমণের সময়ও দীর্ঘায়ীত হচ্ছে। এই সংক্রমণের পরে সুস্থ সমাজ গড়ে তোলার জন্য বেশ কিছু ব্যবহারিক পরিবর্তন ঘটবে বলে মনে করেন তিনি।

কমিউনিিট সংক্রমণ হয়নি
করোনা ভাইরাসের কমিউনিটি সংক্রমণ হয়নি। এমনই আশার কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তবে যুদ্ধের মত তড়িৎ গতিতে করোনা ভাইরাস দমন করা সম্ভব নয়। এর মোকাবিলায় কতগুলি অভ্যাসে পরিবর্তন আনতে হবে। হাত ধোয়া, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। কারণ কোনও ভাইরাল সংক্রমণই একেবারে নির্মূল করা যায় না। যেভাবে স্মল পক্স, পোলিও-র সঙ্গে লড়াই করেছে ভারত। সেভাবেই করোনা ভাইরাসের সঙ্গেও লড়াই চালিয়ে যেতে হবে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী।

করোনা সংক্রমণ ৪৫,০০০ ছাড়াল
মঙ্গলবার গোটা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ৪৬,৪৩৩-এ পৌঁছে গিয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৫৯৭ জন। যা এখনও পর্যন্ত সর্বাধিক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রক। করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ১৩৮৯ থেকে বেড়ে ১৫৮৬-তে পৌঁছে গিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০২০ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯৫ জনের। পরিস্থিতি মোকাবিলায় পরীক্ষা বাড়ানোর কথা বলা হয়েছে।

সুরক্ষা ও পরীক্ষায় অগ্রাধিকার
করোনা মোকাবিলায় পিপিই এবং ভেন্টিলেটরের চাহিদা মেটানোর জন্য তৎপরতার সঙ্গে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। দেশের সব হাসপাতালে যাতে পর্যাপ্ত পিপিই এবং ভেন্টিলেটর থাকে সেটা অগ্রাধিকার দিয়ে দেখা হচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় আগের চেয়ে অনেক বেশি পরীক্ষা করানোর উপরে জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications