উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনা, পাঁচ পুণ্যার্থী সহ মৃত ৬
উত্তরাখণ্ডে ঘটল হেলিকপ্টার দুর্ঘটনা, পুণ্যার্থী বোঝাই হেলিকপ্টার নিয়ে ক্র্যাশ করে গিয়েছে বলে খবর মিলছে। এই ঘটনায় কেদারনাথে জাবার পথে ৬ জন মারা গিয়েছে বলে খবর মিলছে। এদের মধ্যে পাঁচ জন ছিলেন পুন্যার্থী , একজন পাইলট। উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রীর স্পেস্যাল প্রিন্সিপাল সেক্রেটারি অভিনব কুমার নিশ্চিত করেছেন এই দুর্ঘটনার কথা।

জানা গিয়েছে যে হেলিকপ্টারটি ভেঙে পড়ে চাট্টির জঙ্গলে। সেটি হয়েছে কেদারনাথের দিকে। কিন্তু যাওয়ার পথে ছিল কুয়াশায় ভরতি। এমনটাই খবর মিলছে সূত্রের। মেডিকেল টিম পাঠানো হয়েছে ঘটনাস্থলে। কেন্দ্রীয় সিভিল অ্যাভিয়েশন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন যে, "এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন যে, কেন্দ্র এই ঘটনায় ক্ষয়ক্ষতি কী হয়েছে তা জানার জন্য সমস্ত আপডেট রাখছে।
সম্প্রতি উত্তরাখণ্ডের দান্দা-২ শিখরের কাছে তুষার ধসে হয়। একাধিক ব্যক্তির মৃত্যুর আশঙ্কা করা হয়। আহত হয়েছে কমপক্ষ ২৭ জন। তাঁদের উদ্ধার করে নিয়ে আসা হয়। প্রতিরক্ষামন্ত্রী এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।দ্রৌপদী দণ্ড-২ পাহাড়ে ধস নামে। সেখানে কমপক্ষে ১৭০ জন পর্বতারোহী প্রশিক্ষণ করছিলেন সেসময় দুর্ঘটনাটি ঘটে। ধসে একাধিক পর্বতারোহী আটকে পড়েছিলেন। তাঁদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এখনও অনেকে তুষার ধসের নীচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আইটিবিপি জওয়ানদের ১২ নম্বর ব্যাটেলিয়ন উদ্ধারকাজ শুরু করেছে। ধসে চাপা পড়ে থাকা পর্বতারোহীদের উদ্ধার করে দেরাদুনের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতীয় বায়ুসেনাকেও উদ্ধার কাজে লাগানো হয়। বায়ুসেনার দুটি চিতা হেলিকপ্টার কাজ করে। নেহর মাউন্টেনিয়ারং ইনস্টিটিউটের পক্ষ থেকে সেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল পর্বতারোহদের। তখন ধস নামে। উত্তরকাশীতে রিলিফ ক্যাম্প তৈরি করা হয়। আইটিবিপির জওয়ানরা ছাড়াও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এসডিআরএফ কাজ শুরু করে।
উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ে দ্রৌপদী-কা-দণ্ড পিক-২-এ পর্বোতারোহনের প্রশিক্ষণ নিচ্ছিলেন পর্বতারোহীরা। নেহরু মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের পক্ষ থেকে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজনক করা হয়েছিল। প্রায় ৩৮ জন শিক্ষার্থী সেখানে প্রশিক্ষণ নিচ্ছিলেন। সেসময় হঠাৎ তুষার ধস নামে। সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ শুরু হয় তুষার ধস। তার কবলে পড়েন শিক্ষার্থীরা। মুহুর্তে তছনচ হয়ে যায়ে প্রশিক্ষণ শিবিরগুলি। আর এরপর থেকেই শুরু হয় জোর তল্লাশি। ঘটনার দিনেই ১০ জনের মৃত্যু হয়। এরপর একের পর এক দেহ উদ্ধার হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications