Nagaland Result Out: নাগাল্যান্ডে ইতিহাস! প্রথম মহিলা হিসাবে Hekani Jakhalu-এর বড় জয়
ইতিহাস গড়লেন হেকানি। মাত্র চারজন মহিলা লড়াইয়ের ময়দানে নেমেছিলেন। যার মধ্যে হেকানি জয় ছিনিয়ে নিয়েছেন। জয়ের পরেই মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
nagaland assembly election 2023: কার্যত ইতিহাস তৈরি হল নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে। সে রাজ্যে প্রথম কোনও মহিলা 'হেভিওয়েট' এই নির্বাচনে জয় পেলেন। Dimapur-III আসন থেকে Hekani Jakhalu জয় পেয়েছেন বলে জানা যাচ্ছে। বিজেপি এবং এনডিপিপি (nagaland) জোটের প্রার্থী হিসাবে Hekani-কে ওই কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়।
একেবারে প্রথম দিন থেকে সে মাটি কামড়ে পড়েছিল। প্রচার থেকে শুরু করে মানুষের কাছে গিয়ে ভোটের আবেদন (assembly election 2023) জানিয়েছিলেন Hekani Jakhalu। ফলাফল প্রকাশ হতেই স্পষ্ট তাঁর জয়। হেকানি তাঁর কাছের প্রতিদ্বন্দ্বীকে ১৫৩৬ ভোটে পরাজিত করেছেন।

চার মহিলাকে এবার টিকিট দেওয়া হয়-
এবার নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে শুধুমাত্র চারজন মহিলাকে টিকিট দেওয়া হয়েছিল। হেকানি তাঁর মধ্যে ছিলেন একজন। হেকানির হয়ে Dimapur-III বিধানসভা আসনে একাধিক প্রচার করেন খোদ মুখ্যমন্ত্রী নেফিউ রিওর। এমনকি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও নির্বাচনের সময় হেকানির হয়ে ওই বিধানসভা কেন্দ্রে প্রচার করেছেন। যা খেলা ঘুরিয়ে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

কিন্তু কে এই Hekani Jakhalu?
৪৮ সালের এনডিপিপি নেতা হেকানি আইন নিয়ে পড়াশুনা করেছেন। 2013 সালে ইউনিভার্সিটি অফ সান ফ্রান্সিসকো স্কুল অফ ল থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর অর্জন করেন। এরপর দীর্ঘদিন আইনজীবী হিসাবে কাজ করেছেন হেকানি। এমনকি সমাজকর্মী হিসাবে তাঁর অবদান কম নয়। ৫ কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক তিনি। যদিও নির্বাচনী হলফনামাতে Hekani Jakhalu জানিয়েছেন তাঁর উপর ৪১ লাখেরও বেশি ধার রয়েছে। হেকানি এবং তাঁর স্বামীর একাধিক গাড়ি রয়েছে। যার মোট দাম ১.৩২ কোটি বলে হলফনামাতে জানিয়েছেন।

কোন বাড়ি নেই তাঁর নামে
জমা দেওয়া হলফনামা অনুযায়ী Hekani Jakhalu-এর নামে কোনও বাড়ি নেই। তবে হলফনামায় তিনি জানিয়েছেন যে তার ২২.৫০ লক্ষ এবং ১৫ লক্ষ টাকা মূল্যের দুটি কৃষি জমি রয়েছে। তবে তাঁর স্বামীর নামে একটি ব্যবসায়ীক এবং র্যাসিডেন্সিয়াল বাড়ি আছে বলে জানিয়েছেন। শুধু তাই নয়, হলফনামা থেকে জানা যাচ্ছে হেকানির কাছে ৩০ হাজার টাকা জুয়েলারি রয়েছে। রয়েছে দুই লাখ টাকার ঘড়ি।

বুথ ফেরত সমীক্ষা মিলে গেল
এবার বিজেপির কাছে নাগাল্যান্ড চাপ ছিল। ভোটের আগেই সেনাবাহিনীর গুলিতে সে রাজ্যে বেশ কয়েকজন সাধারণ মানুষের মৃত্যু হয়। এরপর থেকে বিজেপির উপর চাপ ছিল। যদিও সময় ঘুরতেই খেলা ঘুরতে শুরু হয়। একেবারে ময়দানে নেমে বিজেপি প্রচার করে। এনডিপিপিকে সামনে রেখে প্রচভার করে। যদিও এক্সিট পোলে স্পষ্ট ছিল বিজেপির জয়। আর সেই মতোই নাগাল্যান্ডে স্পষ্ট জয় পেল বিজেপি।
ছবি সৌ-পিটিআই












Click it and Unblock the Notifications