মোদীর শপথগ্রহণ চাক্ষুষ মা হীরাবেনের! হাজার মাইল দূর থেকে চোখ রাখলেন টেলিভিশনের পর্দায়
বৃহস্পতিবার সন্ধেয় লাখো মানুষ টেলিভিশন সেটে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ প্রত্যক্ষ করেন। যাঁদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর ৯৮ বছরের মা হীরাবেন মোদী।
বৃহস্পতিবার সন্ধেয় কোটি কোটি মানুষ টেলিভিশন সেটে প্রধানমন্ত্রীর শপথগ্রহণ প্রত্যক্ষ করেন। যাঁদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর ৯৮ বছর বয়সী মা হীরাবেন। হাজার মাইল দূরে গুজরাতের গান্ধীনগরের বাড়িতে টানা টেলিভিশন সেটের সামনে বসেছিলেন প্রধানমন্ত্রীর মা।

বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ। সেই অনুষ্ঠান প্রত্যক্ষ করে হাতে তালিও দেন প্রধানমন্ত্রীর ৯৮ বছর বয়স্ক মা। প্রবল ব্যস্ততার মধ্যেও গত সপ্তাহে মায়ের কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে এসেছিলেন মোদী। ভোটের ফল ঘোষণার তিনদিন পরে গুজরাতে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। গান্ধীনগর থেকে রাইসান গ্রামেও যান মোদী। যেখানে মায়ের সঙ্গে থাকেন নরেন্দ্র মোদীর ভাই পঙ্কজ মোদী।
হীরাবেন মোদী ২৩ এপ্রিল তৃতীয় পর্যায়ের ভোটের দিন ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। তখন তিনি বলেছিলেন, দেশের জন্য অনেক কিছু করেছে ছেল, সে আরও অনেক কিছু করবে বলেও মন্তব্য করেছিলেন তিনি।
Ahmedabad: Heeraben Modi, mother of PM Narendra Modi watching the swearing in ceremony pic.twitter.com/KLwXtMLuRN
— ANI (@ANI) May 30, 2019












Click it and Unblock the Notifications