ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত! সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস মৌসম ভবনের

আগামী পাঁচদিন প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস মৌসম ভবনের। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের জন্যে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী ১লা জুলাই পর্যন্ত কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

আগামী পাঁচদিন প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস মৌসম ভবনের। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের জন্যে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী ১লা জুলাই পর্যন্ত কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

এমনকি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বেশ কয়েকটি জায়গাতে ঝড় হতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছেন মৌসম ভবন। জলীয় বাস্প পূর্ণ বায়ুর প্রভাবে মূলত পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর-পূর্ব রাজ্যগুলির জন্যে এই পূর্বাভাস জারি করা হয়েছে মৌসম ভবনের তরফে।

কোন রাজ্যগুলিতে প্রভাব পড়বে

কোন রাজ্যগুলিতে প্রভাব পড়বে

পূর্বাভাসে হাওয়া অফিস জানাচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়ে। তবে ৩০ তারিখ থেকে বাংলাতে বৃষ্টির প্রভাব বেশি হবে। এছাড়াও অরুণাচলে ২৭ থেকে ২৮ ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও এই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ জুন থেকে ১ লা জুলাই পর্যন্ত এই সমস্ত রাজ্যগুলিতে এমন পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে মৌসম ভবনের তরফে।

বাংলার উত্তরে কেমন থাকবে আবহাওয়া

বাংলার উত্তরে কেমন থাকবে আবহাওয়া

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৯ জুন মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের হিমালয় পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরের ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ওপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ জুন মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সেরকম কোনও সম্ভাবনা আপাতত নেই। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ বুধবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মুর্শিদাবাদ ছাড়া আর কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে

ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে

জলীয় বাষ্প পূর্ণ বায়ুর ব্যাপক প্রভাবে আগামী ১ ও ২ জুলাই বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। হিমালয় সংলগ্ন সমতল এলাকাতেও বৃষ্টি হবে। এই সব এলাকায় নদীর জলও ফুলেফেঁপে উঠবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই অঞ্চলের ওপর দিয়ে যে সব নদী বয়ে চলেছে, সেগুলি জল বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। সে জন্য প্রস্তুতি নেবে স্থানীয় প্রশাসন। ঘূর্ণাবর্তের প্রভাবে ছত্তিসগড়রে উত্তর দিকে প্রবল বৃষ্টি সম্ভাবনা রয়েছে। বিহার, ঝাড়খণ্ড, ছত্তিসগড় ও ওডিশায় টানা পাঁচ দিন ধরে চলবে সেই বৃষ্টি।

বইবে ঝোড়ো হাওয়া।

বইবে ঝোড়ো হাওয়া।

আগামী ৩০ জুন থেকে ১ জুলাই পর্যন্ত হরিয়ানা ও উত্তরপ্রদেশের ওপর দিয়ে বইবে ঝোড়ো হাওয়া। উত্তরপ্রদেশের পূর্বে, বিহারে ও মধ্যপ্রদেশের উত্তরের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার বওয়ার সম্ভাবনা থাকছে। ওই সময় কেউ যাতে বাইরে না বেরোন, তার জন্য সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে হরিয়ানাম উত্তরপ্রদেশ, চণ্ডীগড়, দিল্লি ও পাঞ্জাবে আগাম বা অতিরিক্ত বর্ষার কোনও সম্ভাবনা নেই। এই সব এলাকায় বর্ষাকাল জুড়ে মাঝে মধ্যেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবাল্য দেখা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+