মুম্বইতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা, জারি কমলা সতর্কতা
শনিবার থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে বাণিজ্য নগরী মুম্বইতে। বহু জায়গাই জলমগ্ন হয়ে গিয়েছে। সাধারণ মানুষের জনজীবন ব্যাহত৷ তার মধ্যে আরও দুশ্চিন্তার কথা শোনালো হাওয়া অফিস।
রবিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মুম্বইয়ের বিভিন্ন প্রান্তে। ফলে পরিস্থিতি বেসামাল হওয়ার আশঙ্কা থাকছে। প্রশাসনও পরিস্থিতির দিকে নজর রাখছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে মুম্বইয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে৷

আবহাওয়ার ব্যাপক প্রভাব পড়ছে মুম্বইয়ের উপর। সম্প্রতি প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছিল। এবার বর্ষায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এর আগেও ভারী বৃষ্টি হয়ে গিয়েছিল মুম্বইতে। ট্রেন লাইন বহু জায়গায় ডুবে যেতে দেখা যায়। ট্রেন লাইনে জমা জলে মাছ ঘুরতেও দেখা যায়।
গতকাল শনিবার সেই বৃষ্টি ভারী বৃষ্টি ফের দেখা গেল৷ মুম্বই বিমান বন্দরের একটা অংশে জল থইথই অবস্থা দেখা যায়। বিমান বন্দরের আট নম্বর গেটের বেশ কিছুটা অংশে জল দাঁড়িয়ে যায়। ফলে যাত্রীদের সমস্যা হয়৷ ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে জল জমে যায়৷ আন্ধেরি সাবওয়ে জলের তলায় চলে যায়৷ ফলে সড়কপথে তীব্র যানজট তৈরি হয়।
বৃষ্টিমুখর শনিবার কাটিয়ে ওঠার পরেই ফের দুশ্চিন্তার মেঘ মুম্বইতে। রবিবার আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা শোনানো হয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে বাণিজ্য নগরীতে। তেমন হলে পরিস্থিতি যাতে মোকাবিলা করা যায়, সেই দিকে নজর রাখছে প্রশাসন।
আগামী কাল সোমবার বৃষ্টির পরিমাণ কমবে বলে খবর৷ তবে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শহরের বহু রাস্তাতেই জল দাঁড়িয়ে আছে বলে খবর। রবিবারও সড়কপথে গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে।












Click it and Unblock the Notifications