তীব্র গতিতে ধেয়ে আসছে ঝড়, ঘরেই থাকুন নিরাপদে, নির্দেশিকা জারি হল মুম্বইয়ে

তীব্র গতিতে ধেয়ে আসছে ঝড়, ঘরেই থাকুন নিরাপদে, নির্দেশিকা জারি হল মুম্বইয়ে

তীব্র ঝড় ধেয়ে আসছে বাণিজ্যনগরীর দিকে। ঘণ্টায় ১০৭ কিলোমিটার বেগে বইবে হাওয়া। ২ থেকে ৩ ঘণ্টা ধরে মুম্বইয়ের উপর তাণ্ডব চালাবে এই ঝোড়ো হাওয়া। বাসিন্দাদের ঘর থেকে না বেরোনোর সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। বিপর্যয় থেকে বাঁচতে শহরবাসীক ঘরে থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

তীব্র গতিতে ধেয়ে আসছে ঝড়, ঘরেই থাকুন নিরাপদে

গতকাল থেকে আবহাওয়া ঠিক নেই বাণিজ্যনগরী মুম্বইয়ে। উত্তাল হয়ে উঠেছে সমুদ্রও। অতিবৃষ্টিতে গতকাল প্রায় থমকে গিয়েছিল মুম্বই শহর। একাধিক জায়গায় জলজমে থমকে গিয়েছিল শহর। বিকেল থেকেউ নতুন করে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। কোলাবায় বিকেল থেকেই ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া।

গতকাল থেকেই প্রবল বর্ষণ চলছে মুম্বইয়ে। ট্রেন লাইনে জল দাঁড়িয়ে গিয়েছে। ছত্রপতি শিবাজী টার্মিনাল থেকে শুরু করে একাধিক জায়গায় জল জমে গিয়েছে। যার জেরে করোনা পরিস্থিতির মধ্যেও তীব্র যানজট তৈরি হয়েছে শহরে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে সতর্কতা জারি করার পর হেল্পলাইন চালু করেছে রাজ্য সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+