বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্য নগরী, স্তব্ধ জনজীবন
বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্য নগরী, স্তব্ধ জনজীবন
আজও বৃষ্টি চলছে মুম্বইয়ে। গত ২দিনের লাগাতার বৃষ্টিতে শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল থেকেই স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ জারি করেছিল বিএমসি। আজও সেই নির্দেশিকা কার্যকর করা হয়েছে। শহরের বিভিন্ন রাস্তায় জল জমে গিয়েছে। একাধিক রাস্তা জলমগ্ন। অনেক রাস্তাতেই যান চলাচল করছে না। রেল লাইনে জল জমে যাওয়ায় ট্রেন চলাচলও স্বাভাবিক পথে এগোচ্ছে না। সব লোকাল ট্রেনই দেরিতে চলছে। বিমান ওঠা নামাও ব্যহত হয়েছে। প্রায় ২০০টি বিমান বাতিল করা হয়েছে।

আরও বৃষ্টি হলে মুম্বইয়ের বাসিন্দাদের সংকট বাড়বে। তাই প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। জলমগ্ন রাস্তা এড়িয়ে চলতে বলা হয়েছে মুম্বইয়ের বাসিন্দাদের।












Click it and Unblock the Notifications