প্রবল বৃষ্টি গুজরাতে, জলমগ্ন রাজ্যের বিস্তৃর্ণ এলাকা! রাজ্য সড়ক সহ অবরুদ্ধ ৫৬টি মূল রাস্তা
প্রবল বৃষ্টি গুজরাতে, জলমগ্ন রাজ্যের বিস্তৃর্ণ এলাকা! রাজ্য সড়ক সহ অবরুদ্ধ ৫৬টি মূল রাস্তা
শুরু থেকেই গোটা দেশে মারাত্মক ফর্মে রয়েছে বর্ষা। ইতিমধ্যেই প্রবল বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মহারাষ্ট্র, কর্নাটকের মতো রাজ্যগুলিতে। দুই রাজ্য মিলিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬০-র গণ্ডি। এমতবস্থায় এবার এবার বর্ষার করাল গ্রাস থেকে রক্ষা পেল না গুজরাতও। গত ২৪ ঘণ্টায় ব্যাপক বৃষ্টিপাতের সাক্ষী থেকে প্রায় গোটা গুজরাতই। যার জেরে একাধিক জায়গায় জমে গিয়েছে জল। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

সূত্রের খবর, প্রবল বর্ষণের জেরে গুজরাতের প্রধান সড়ক গুলির মধ্যে ৫৬টিতে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়েছে। এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৭ জুলাই পর্যন্ত জারি থাকবে মুষলধারা। আর তাতেই বাড়ছে আতঙ্ক। এমতাবস্থায় রাস্তা থেকে জমা জল না নামলে যান চলাচল কোনোভাবেই সম্ভব নয় বলে জানাচ্ছে রাজ্য প্রশাসন।
অন্যদিকে ২৭ জুলাইয়ের পর বৃষ্টির তীব্রতা খানিক কমলেও আগামী ২৯ জুলাই পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এমনকী আগামী তিন দিন আরব সাগরে মাছ ধরতে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে রাজ্যের জরুরী অপারেশন সেন্টারের (এসইওসি) প্রদত্ত পরিসংখ্যান অনুসারে, সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ চব্বিশ ঘন্টার সময়কালে সৌরাষ্ট্র অঞ্চল সহ গুজরাটের বেশিরভাগ অংশে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।
এই সময়ের মধ্যে সর্বাধিক ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সৌরাষ্ট্রের রাজকোট জেলার লোধিকা তালুকে। এমনটাই জানাচ্ছে জরুরী অপারেশন সেন্টারের পরিসংখ্যান। এদিকে প্রবল বর্ষনের জেরে অবরুদ্ধ হয়ে পড়া ৫৬টি রাস্তার মধ্যে দুটি রাজ্য সড়কও রয়েছে। এছাড়া আরও ৫৪টি রাস্তা মূলত বিভিন্ন গ্রামাঞ্চলের মধ্যে দিয়ে গিয়েছে। তবে জাতীয় সড়ক গুলিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেই জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications