ফের ভারী বৃষ্টির বার্তা দিল্লিতে, বহু এলাকা এখনও জলের তলায়
তাপপ্রবাহের পর ভারী বৃষ্টি। রাজনীতি দিল্লির অবস্থা ভয়াবহ। ভারী বৃষ্টি আরও বেশ কয়েক দিন জারি থাকবে। এই বার্তাই জানিয়েছে দিল্লির মৌসম ভবন। ভারী বৃষ্টির আশঙ্কার কথা শোনানো হয়েছে দিল্লিতে।
রাজধানীর বেশ কিছু এলাকা নতুন করে জলমগ্ন হয়েছে। আবার বেশ কিছু এলাকায় আগের জল নেমে গিয়েছে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি হচ্ছে রাজধানীতে। ফলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? সেই প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষের মধ্যে আশঙ্কাও ছড়িয়ে পড়েছে।

গত কাল শনিবারও ভারী বৃষ্টি হয়েছে দিল্লির বেশ কিছু এলাকায়। রেকর্ড বৃষ্টি হয়েছে সফদরজং, লোঢী রোড এলাকায়। মধ্য দিল্লি সহ বুরারি, রোহিনী এলাকার একাধিক জায়গায় জল দাঁড়িয়ে যায়। শুক্রবার সকালের বৃষ্টির পরে কার্যত বানভাসি অবস্থা হয়েছে দিল্লির। রাস্তায় গাড়িকে জলের তোড়ে মৃদু ভাসতে দেখা গিয়েছে।
আর সেখানেই আরও দুশ্চিন্তার কথা শুনিয়েছে দিল্লির হাওয়া অফিস। আগামী চার দিন ভারী বৃষ্টি হবে রাজধানীতে। সাত দিন বৃষ্টির দাপট থাকবে দিল্লিতে। ফলে জলযন্ত্রণা কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে? তাই নিয়ে এখন থেকেই প্রশ্ন রয়েছে। আজ রবিবার, আগামী কাল সোমবারও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে।
বৃষ্টির জমা জলে একাধিক মানুষের মারা যাওয়ার কথা শোনা গিয়েছে। জলে ডুবে একাধিক পথশিশু মারা গিয়েছে বলে খবর৷ দিল্লিতে আগামী কয়েক দিন বর্ষা কোন খেল দেখাবে? তার আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল। দিল্লিতে বর্ষার শুরুতেই রেকর্ড বৃষ্টি হয়ে গিয়েছে।
শুক্রবার গোটা দিল্লিতে ২২৮ মিলিমিটার বৃষ্টি হয়। গোটা বর্ষার এক তৃতীয়াংশ বৃষ্টি এক দিনেই হয়ে গিয়েছে। ফলে আগামী দিনে আর কত বৃষ্টি হবে? সেই জল্পনা রয়েছেই। গোটা উত্তর ও মধ্য ভারত জুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
আগামী কয়েক দিন হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের ভারী বৃষ্টির সতর্কতার কথা জানানো হয়েছে। গঙ্গা উত্তর ভারতে বিপদসীমার উপর দিয়ে বইছে।












Click it and Unblock the Notifications