দিল্লিতে জারি কমলা সতর্কতা! শনি ও রবিবার পূর্বের একের পর এক রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা

দিল্লিতে জারি কমলা সতর্কতা! শনি ও রবিবার পূর্বের একাধিক রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া দফতরের (weather office) তরফে জানানো হয়েছে, দেশের পূর্বের কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টি হতে পারে শনিবার ও রবিবার নাগাদ। আপাতত উত্তর বঙ্গোপসাগরের ওপরে ঘূর্ণাবর্তের (cyclonic circulation) পূর্বাভাস দেওয়া হলেও, তা থেকে তৈরি হওয়া নিম্নচাপের (low pressure) জেরে আবহাওয়া পরিবর্তন হবে বলে জানানো হয়েছে।

শনিবার ও রবিবার প্রবল বৃষ্টি

শনিবার ও রবিবার প্রবল বৃষ্টি

ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ১৮ ও ১৯ সেপ্টেম্বর, শনিবার ও রবিবার নাগাদ এই দুই রাজ্যের বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

যেসব রাজ্যে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি

যেসব রাজ্যে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর ও মধ্য ভারতের রাজ্যগুলিতে যেমন মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পূর্ব রাজস্থান এবং গুজরাতে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে। এরসঙ্গে বলা হয়েছে উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত হবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ( তবে জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ বাদ দিয়ে) ।

দেশে বর্ষা বেড়েছে

দেশে বর্ষা বেড়েছে

দেশে এই মুহূর্তে বর্ষা শিখরে রয়েছে। অগাস্টের শেষে দেশে বর্ষার ঘাটতি ৯ শতাংশ থেকে নেমে ৫ শতাংশ হয়েছে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে এই বছরে বৃষ্টি স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। বৃষ্টিপাত যদি সাধারণ ভাবে ৯৬% থেকে ১০৪% হয় তাহলে তাকে স্বাভাবিক বলেও ধরে নেওয়া হয়।

দিল্লির জন্য জারি কমলা সতর্কতা

দিল্লির জন্য জারি কমলা সতর্কতা

এদিকে আবহাওয়া দফতরের তরফে দিল্লির জন্য ভারী বৃষ্টির পূর্বাভাসে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোনও জায়গায় কমলা সতর্কতা তখনই জারি করা হয়, সেখানে যদি আবহাওয়া খুবই খারাপ হয়, বৃষ্টির কারণে রাস্তায় জল জমে যাওয়ার মতো পরিস্থিতি হয়। পাশাপাশি যদি আবহাওয়ার প্রতিকূলতার প্রভাব অন্য কিছুর ওপরে পড়ার সম্ভাবনা তৈরি হয়, তাহলেই কমলা সতর্কতা জারি করা হয়।এবছরের বর্ষায় দিল্লিতে ইতিমধ্যেই ১১৪৬.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে। যা গত ৪৬ বছরের মধ্যে সর্বোচ্চ আর গত বছরের থেকে প্রায় দ্বিগুন। কলকাতায় আলিপুরের মতো দিল্লির সফদরজং অবজার্ভেটরি, যেখানে দিল্লির আবহাওয়া মাপা হয়, সেথানে ১৯৭৫ সালে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ১১৫০ মিমি।
এইমাসেই দিল্লিতে ৩৯০ মিমি বৃষ্টি হয়েছে। যা ১৯০১ সালের পর থেকে দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৪৪ সালের সেপ্টেম্বরে দিল্লিতে ৪১৭ মিমি বৃষ্টি হয়েছিল।

মৌসুমী অক্ষরেখা

মৌসুমী অক্ষরেখা

সমগ্র মৌসুমী অক্ষরেখা স্বাভাবিকের থেকে দক্ষিণে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা দ্বারকা, আহমেদাবাদ হয়ে মধ্যপ্রদেশের ওপরে থাকা নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে সিধি, ডালটনগঞ্জ, বালাসোর হয়ে দক্ষিণ-পূর্ব দিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+