আগামী ৪৮ ঘণ্টায় বাড়বে দুর্যোগের বৃষ্টি! উৎসবের মরশুমে বিহারে জারি কমলা সতর্কতা
বাংলার প্রতিবেশী রাজ্য বিহারে ইতিমধ্যেই প্রবল বৃষ্টি আর বন্যা প্রাণ কেড়েছে ৪২ জনের। বিহারের বিভিন্ন এলাকায় জল জমতে দেখা গিয়েছে প্রবল। তবে দুর্যোগের কালো মেঘ কিছুতেই কাটছে না।
বাংলার প্রতিবেশী রাজ্য বিহারে ইতিমধ্যেই প্রবল বৃষ্টি আর বন্যা প্রাণ কেড়েছে ৪২ জনের। বিহারের বিভিন্ন এলাকায় জল জমতে দেখা গিয়েছে প্রবল। তবে দুর্যোগের কালো মেঘ কিছুতেই কাটছে না। এরই মধ্যে উৎসবের মরশুমে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী আটচল্লিশ ঘণ্টায় প্রবল দুর্যোগ আসতে চলেছে বিহারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ৩ অক্টোবরের পর থেকে বিহার জুড়ে প্রবল বৃষ্টিপাত শুরু হবে। এই বিষয়ে বিহার প্রশাসনকে সতর্কবার্তাও জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই বিহারের বিভিন্ন জায়গা, যেমন পাটনা, বিদিশা, বৈশালী , কাগারিয়াতে জারি হয়ে গিয়েছে কমলা সতর্কতা। আগামী ৩ ও ৪ অক্টোবর গোটা দেশ যখন উৎসবের আসরে মাতোয়ারা থাকবে,তখন বিহার প্লাবিত হতে চলেছে প্রবল বৃষ্টিতে। এমনই বলছে আবহাওয়ার পূর্বাভাস।
এদিকে, বিহারে বন্যা পরিস্থিতি ঘিরে ক্রমেই কোণঠাসা হচ্ছে সেরাজ্যের বিজেপি শরিক জেডিইউ এর সরকার। নীতীশ সরকারকে তুলোধনা করেছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।












Click it and Unblock the Notifications