ফের কেরল ভাসতে চলেছে ভারী বৃষ্টিতে, পূর্বাভাসে ত্রস্ত তামিলনাড়ু, কর্ণাটক

ফের দক্ষিণ ভারত ভাসতে চলেছে প্রবল বৃষ্টিতে। কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের দক্ষিণ অংশ, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ফের দক্ষিণ ভারত ভাসতে চলেছে প্রবল বৃষ্টিতে। কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের দক্ষিণ অংশ, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে উৎসবের মুরশুমে ফের একবার দক্ষিণ ভারতের অধিবাসীর জন্য দুর্ভোগ অপেক্ষা করে রয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস

হাওয়া অফিসের পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দক্ষিণের রাজ্য কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিচ্ছিন্ন এলাকায় হতে পারে।

বইয়ে ঝোড়ো হাওয়া

বইয়ে ঝোড়ো হাওয়া

দক্ষিণের রাজ্যগুলিতে ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড় বইতে পারে। লাক্ষাদ্বীপে ৬০ কিমি বেগে ঝড় বইতে পারে। আরব সাগর, বঙ্গোপসাগরের দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে আসবে। ফলে মৎস্যজীবীদের সতর্ক করে দেওয়া হয়েছে।

তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত

তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত

তামিলনাড়ুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ৩৬ ঘণ্টার মধ্যে তা নিম্নচাপের আকারে বর্ষিত হবে।

তৈরি সরকার

তৈরি সরকার

মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বিভিন্ন রাজ্যের সরকার পরিস্থিতির দিকে সজাগ দৃষ্টি রেখেছে। সব ধরনের পরিস্থিতির জন্য কেরল, তামিলনাড়ুর সরকার তৈরি বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+