প্রবল বর্ষণে বিপর্যস্ত বাণিজ্যনগরী, থমকে লোকাল ট্রেন পরিষেবা, আরও বৃষ্টির পূর্বাভাস ঠাণে-মুম্বইয়ে

প্রবল বর্ষণে বিপর্যস্ত বাণিজ্যনগরী, থমকে লোকাল ট্রেন পরিষেবা, আরও বৃষ্টির পূর্বাভাস ঠাণে-মুম্বইয়ে

গত ২৪ ঘণ্টার নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বই। জল থৈ থৈ রাস্তা। জমা জলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রেল লাইনে জল জমে থমকে গিয়েছে ট্রেন পরিষেবা। এদিকে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় মুম্বই, ঠাণে, নবি মুম্বই, পালঘরে প্রবল বর্ষণের পূর্বাভাস গিয়েছে হাওয়া অফিস।

 বৃষ্টিতে ভাসছে মুম্বই

বৃষ্টিতে ভাসছে মুম্বই

প্রবল বর্ষণ চলছে বাণিজ্যনগরী মুম্বইয়ে। গত কাল থেকে নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত শহর। শহরের একাধিক জায়গায় জল জমে গিয়েছে। আন্ধেরিতে জমা জলে ম্যানহোলের মুখে পডডে দুর্ঘটনার কবলে পড়েছেন এক মহিলা। রাস্তায় এতটাই জল জমে গিয়েছে যে বাস চলতে পারছে না। গাড়ি তো চালানোই যাচ্ছে না। আগেই অবশ্য ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর।

Recommended Video

অতিভারী বর্ষণে জলমগ্ন মুম্বই | OneindiaBengali
 বন্ধ ট্রেন পরিষেবা

বন্ধ ট্রেন পরিষেবা

প্রবল বর্ষণে মুম্বইয়ের লোকাল ট্রেন পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। জল জমে গিয়েছে রেল লাইনে। একাধিক স্টেশনে মাঝ পথে আটকে রয়েছে লোকাল ট্রেন। যাত্রীরা রেল লাইন ধরে যাতায়াত শুরু করেছেন। গত ২৪ ঘণ্টায় মুম্বইয়ে ২৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আন্ধেরি, ওয়াডলা, চেম্বুর, সিওনে এখনও চলছে বর্ষণ। একাধিক রাস্তা দিয়ে বাস ঘুরিয়ে দেওয়া হয়েছে। ধীর গতিতে এবং দেরিতে চলছে লোকাল ট্রেন।

আরও বৃষ্টির পূর্বাভাস

আরও বৃষ্টির পূর্বাভাস

এদিকে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় ঠাণে, মুম্বইয়ে আরও বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। কেরল এবং গুজরাত উপকূল বর্তী এলাকায় ভীষণভাবে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ু যার জেরেই এই বর্ষণ বলে জানানো হয়েছে। আগেই মু্ম্বইয়ে প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়ে রেড অ্যালার্ট জারি করেছিল আবহাওয়া দফতর।

থমকে গিয়েছে শহর

থমকে গিয়েছে শহর

মুম্বইয়ের একাধিক রাস্তায় কোমর সমান জল দাঁড়িয়ে গিয়েছে। লাগাতার বৃষ্টি হতে থাকায় জলের পরিমান বাড়ছে। জল নামানোর কাজ করা যাচ্ছে না। রাস্তা এক প্রকার জনশূন্য বললেই চলে। একেবারে থমকে গিয়েছে জনজীবন। অনেকেই অফিস যেতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+