এখনই কাটছে না দুর্যোগ, আরও ৫ দিন বৃষ্টি চলবে, ফের জারি লাল সতর্কতা

এখনই কাটছে না দুর্যোগ, আরও ৫ দিন বৃষ্টি চলবে, ফের জারি লাল সতর্কতা

এখনই দুর্যোগ কাটছে না দক্ষিণের রাজ্য তামিলনাড়ু থেকে। আগামী ৫ দিন আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। গত রবিবার থেকে শুরু হয়েছে তামিলনাড়ুতে বৃষ্টি। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে বৃষ্টি চলছে। বৃষ্টির দাপটে তামিলনাড়ুর একাধিক জায়গায় প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে। চেন্নাই পর্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েেছ। আগামী ৫ দিন তামিলনাড়ুর একাধিক জায়গায় ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতা।

ফের জারি লাল সতর্কতা

গত ৩ দিনের প্রবল বর্ষণে তামিলনাড়ুর একাধিক জায়গায় জল জমে গিয়েছে। এখনও পর্যন্ত দুর্যোগে ৫ জনের মৃত্যু হয়েছে। লাগাতার বর্ষণের কারণে তামিলনাড়ুর একাধিক নীচু এলাকায় জল জমে গিয়েছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর এবং দমকল বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। চেন্নাইয়ের একাধিক জায়গায় নৌকা চলার পরিসস্থিতি তৈরি হয়েছে। সেখান থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিয়ে সোমবার থেকেই তামিলনাড়ুর ১৪টি জেলায় সব স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবারেই মুখ্যমন্ত্রী এমকে স্টালিন চেন্নাইয়ের একাধিক এলাকা পরিদর্শন করেছিলেন। তিনি সরকারি এবং বেসরকারি সব দফতরের কর্মীদের বাড়ি থেকে কাজ করার কথা বলেছিলেন। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ির বাইরে না বেরোন তার পরামর্শ দেওয়া হয়েছিল।

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ক্রমশ শক্তিবাড়াতে শুরু করেছে যার জেরে আগামী ৫ দিন তামিলনাড়ুর একাধিক জায়গায় বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাতে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। ইতিমধ্যেই একাধিক জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে। তামিলনাড়ু ছাড়াও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা এবং কেরলেও বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে বেশি বৃষ্টি হতে পারে তামিলনাড়ুর পুডুক্কোট্টাই, রামনাথপূরম, করাইকালে মঙ্গলবার লাল সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির জন্য। আগামিকাল অর্থাৎ বুধবারের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে কুড্ডালোর,ভিলুপ্পুরম, শিবাঙ্গনা, রামনাথপূরম এবং করাইকালে। আর বৃহস্পতিবার পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে তিরুভেল্লুর, চেন্নাই, কাঞ্চিপূরম, চেঙ্গালপট্টু, ভিলুপ্পুরম, তিরুভান্নামালাইয়ে।

প্রবল বর্ষণে তামিলনাড়ুর একাধিক জায়গা বিপর্যস্ত। বিশেষ করে চেন্নাই শহরের পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে। শহরের একাধিক পাস্তায় জল জমে গিয়েছে। কোথাও কোমর জল তো কোথাও হাঁটু জল। সমুদ্র তীরবর্তী শহর হওয়ায় সহজে জল নামতে চাইছে না। সমুদ্রেজলোচ্ছ্বাসও বেড়েছে। সমুদ্রের জল নীচু এলাকাগুলিতে ঢুকে পড়েছে। যার জেরে জল নামানো যাচ্ছে না শহরের একাধিক জায়গা থেকে। এই নিয়ে শাসক এবং বিরোধীদের মধ্যে টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+