বইবে ঝড়ো হওয়া, সঙ্গে চলবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত! এই রাজ্যগুলির জন্য সতর্কবার্তা হাওয়া অফিসের
বইবে ঝড়ো হওয়া, সঙ্গে চলবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত! এই রাজ্যগুলির জন্য সতর্কবার্তা হাওয়া অফিসের
চলতি মরসুমে শুরু থেকেই দারুণ ফর্মে রয়েছে বর্ষা। দেশের বিভিন্ন রাজ্যেই হয়েছে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত। এদিকে গত সপ্তাহের শেষ থেকেই আকাশের মুখ ভার দেশের বিস্তৃর্ণ এলাকায়। এদিকে ইতিমধ্যেই মৌসুমী অক্ষরেখা বিশাখাপত্তনম হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পৌঁছেছে। এ ছাড়াও একটি অফসোর অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে কেরল পর্যন্ত। আর তারজেরেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছ দক্ষিণের রাজ্যগুলিতে।

কী বলছে হাওয়া অফিসের পূর্বাভাস
অন্যদিকে ওড়িশা ও ঝাড়খণ্ডের উপরে থাকা নিম্নচাপ ক্রমশ সরে মধ্য ভারতের দিকে সরে ছত্তিশগড়ে অবস্থান করছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা আবার বাংলার উপর থেকে অনেকটা সরেছে। এদিকে ভারতীয় আবহাওয়া দফতর সূত্রে খবর কোটা থেকে ভোপাল হয়ে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। তারফলে বৃষ্টি চলবে পার্শ্ববর্তী এলাকাগুলিতে। অন্যদিকে হাওয়া অফিসের তরফে সোমবার দিনভর কেরলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

২ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে মেঘলা আকাশ
পাশাপাশি ২ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে মেঘলা আকাশ দেখা যাবে বলেও জানানো হচ্ছে। জায়গায় জায়গায় বিচ্ছিন্ন বৃষ্টিপাত তো কোথাও আবার বজ্রবিদ্যুত সহ ভারী বৃষ্টি সঙ্গে দেখা যাবে। সোমবার কেরলের এর্নাকুলাম, ইডুক্কি, মালাপ্পুরাম, কোঝিকোড, ওয়ায়ানাদ এবং কান্নুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই প্রতিটা জেলাতেই জারি হয়েছে হলুদ সতর্কতা।

ভারী বৃষ্টি তামিলনাড়ু-পদুচেরিতেও
এদিকে আইএমডির মতে, সবুজ সতর্কতা মানে 'হালকা বৃষ্টি', হলুদ সতর্কতা মানে 'মাঝারি বৃষ্টি' এবং কমলা সতর্কতা 'ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের' লক্ষণ। অন্যদিকে আবহাওয়া দফতরের দৈনিক পূর্বাভাসে কেরল ছাড়াও মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে ২৯ ও ৩০ অগাস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তেলেঙ্গানায়।

বইবে ঝড়ো হাওয়া
অন্যদিকে বৃষ্টির সঙ্গে চলবে ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। তারফলে কোনোরকম বিপদের ঝুঁকি এড়াতে মৎসজীবীদের আগামী দুদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিম এবং পশ্চিম মধ্য আরব সাগরের বিস্তৃর্ণ অঞ্চলে বইবে ঝড়ো হাওয়া। তারফলে সতর্কবার্তা জারি করা হয়েছে কেরল ও তামিলনাড়ু উপকূলেও।












Click it and Unblock the Notifications