বৃষ্টির হারে ২০১৫-কেও ছাপিয়ে গেল চেন্নাই, জলবন্দি শহরে শুক্রবার প্রবল দুর্যোগের পূর্বাভাস

শনিবার বিকেল থেকেই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে চেন্নাই। কিন্তু, রবিবার বিকেল থেকে এই প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বাড়তে থাকে। বৃষ্টির সঙ্গে সঙ্গে প্রবল বজ্র-বিদ্যুৎ চেন্নাইবাসীর মনে আতঙ্ক তৈরি করেছে।

টানা বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই-সহ তামিলনাড়ুর তিন জেলা। গত শনিবার থেকে শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগ যে চলতি সপ্তাহের শেষে ভয়াবহ আকার নেবে তা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যার জেরে প্রবল বৃষ্টি আর বজ্র-বিদ্যুৎ-এর সাক্ষী হন চেন্নাই-এর মানুষ।

প্রবল দুর্যোগে জলভাসি চেন্নাই, জলবন্দি বহু এলাকা

রাস্তা-ঘাট যেন সমুদ্রের আকার নিয়ে নেয়। এর সঙ্গে শুরু হয় তীব্র যানজট। জলের তোড়ে রাস্তার মাঝেই গাড়ি খারাপ হয়ে যাওয়ায় বহুস্থানে যান চলাচল কয়েক ঘণ্টার জন্য রুদ্ধ হয়ে যায়। এরই মধ্যে বৃষ্টির তোড় আরও চিন্তা বাড়িয়ে দেয় ঘরমুখী চেন্নাই-এর মানুষদের। ২০১৫ সালের ডিসেম্বর মাসে এমনই এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখিন হয়েছিল চেন্নাই। বৃহস্পতিবার বৃষ্টির জোর এতটাই বৃদ্ধি পেয়েছিল যে অনেকে মনে ২০১৫ সালের আতঙ্ক তৈরি হয়ে যায়।

প্রবল দুর্যোগে জলভাসি চেন্নাই, জলবন্দি বহু এলাকা

প্রবল দুর্যোগে জলভাসি চেন্নাই, জলবন্দি বহু এলাকা

আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে শ্রীলঙ্কার কাছে এক নিম্নচাপ তৈরি হয়েছে। এর কাছাকাছি লাক্ষাদ্বীপ ও মলদ্বীপের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। যা আস্তে আস্তে ঘূর্ণিঝড়েরও চেহারা নিচ্ছে। এর জেরে শুক্রবার ও শনিবার চেন্নাই সহ তামিলনাড়ু ও কেরলের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর সঙ্গে বজ্রপাতও হবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

প্রবল দুর্যোগে জলভাসি চেন্নাই, জলবন্দি বহু এলাকা

প্রবল দুর্যোগে জলভাসি চেন্নাই, জলবন্দি বহু এলাকা

বৃহস্পতিবার সন্ধ্যায় চেন্নাই-এ যে পরিমাণ বৃষ্টি হয়েছে ২০১৫ সালের পর সেখানে এত বৃষ্টি নাকি হয়নি। মাত্র কয়েক ঘণ্টার তীব্র প্রাকৃতিক দুর্যোগে নুনগামবাক্কাম, সাইদাপেট, নীলানকারাই, মোগাপপেয়ার, ক্রোমেপেট এবং ভেলাচেরি-তে ১০ সেন্টিমিটার বৃষ্টিপাতের হিসাব পাওয়া গিয়েছে।

প্রবল দুর্যোগে জলভাসি চেন্নাই, জলবন্দি বহু এলাকা

গত দু'দিনে চেন্নাই-এ এতটাই বৃষ্টি হয়েছে যে চারটি জলাধারের জল ধারন ক্ষমতার ১২.৪ শতাংশ থেকে ১৭.৪ শতাংশ পর্যন্ত জলের বৃদ্ধি ঘটেছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার কয়েক ঘণ্টার প্রবল দুর্যোগে চেন্নাইয়ে মোট ১৪ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে।

চেন্নাই-এর সঙ্গে সঙ্গে তিরুনেলভেলি-র পালায়ামকোট্টাই, কাঞ্চিপুরমের কেলামবাক্কাম, থুথুকুড়ি-র শ্রীভাইকুন্টাম-এও গত দু'দিন ধরে প্রবল বৃষ্টি হয়েছে।

প্রবল দুর্যোগে জলভাসি চেন্নাই, জলবন্দি বহু এলাকা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার সকাল থেকে এই দুর্যোগের প্রতাপ কমবে, তবে প্রবল বৃষ্টি ও ঝড়ের মধ্যে পড়তে পারে অন্ধ্র প্রদেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+